প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২:২১ পিএম

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৪৭ জন, তেজগাঁওয়ে ৯১, লালবাগে ৬০, উত্তরা বিভাগে ৫৫, মতিঝিলে ৫২, গুলশানে ৫০, ওয়ারীতে ৪৮ ও রমনায় ২৬ জন রয়েছেন। এ ছাড়া স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) একজন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) চারজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানে তিনটি ককটেল, বিস্ফোরিত তিনটি ককটেলের অংশবিশেষ, ছয় কেজি গাঁজা, ২০৭টি ইয়াবা ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া এক হাজার টাকা মূল্যমানের ৯২৫টি জাল নোট, সাতটি মোবাইল ফোন উদ্ধার এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
স্বদেশ প্রতিদিন/এস পি