রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গাজীপুরে ১৩ কারখানা বন্ধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ      ● প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক      ● জামিন জালিয়াতিতে কঠোর হাইকোর্ট      ● শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ      ● কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ১৯ বছরের তরুণ নিহত      ● ভারতীয় ভিসায় বড় পরিবর্তন, কমল ক্যাটাগরি      ● ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল      ● রাবির ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ফেব্রুয়ারিতে      ● প্রভাবশালী মুসলিমের তালিকায় তারেক রহমানসহ তিন বাংলাদেশি      ● দুটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসের দাবি সৌদি জোটের      ● বগুড়ার বিএনপি নেতা রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী      ● ইরানের হুমকি চিরতরে নির্মূলের আহ্বান নেতানিয়াহুর      
গাজীপুরে ১৩ কারখানা বন্ধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:২১ পিএম

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে গাজীপুরে অন্তত ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর প্রতিবাদে রোববার (১৫ নভেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। এ সময় কোনাবাড়ীর জরুন এলাকায় পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। কালিয়াকৈরের মৌচাক ও পল্লীবিদ্যুৎ এলাকাতেও বিক্ষোভ করেন শ্রমিকেরা। পুলিশ ও বিজিবির বাধায় তারা মহাসড়কে উঠতে পারেননি।

শিল্পাঞ্চল পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার রাতে ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে স্থানীয় সূত্রে এ সংখ্যা অন্তত ১৫ বলে জানা গেছে। বন্ধ কারখানাগুলোর মধ্যে রয়েছে ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, ইকোটেক্স লিমিটেড, আহসান কম্পোজিট, এপেক্স হোল্ডিং লিমিটেড ও মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেড। ফার ইস্টের নোটিশে শ্রমিক অসন্তোষের মধ্যে ভাঙচুর ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার কথা উল্লেখ করে শ্রম আইন অনুযায়ী কারখানা বন্ধের কথা জানানো হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন, শ্রমিকেরা সকালে বিভিন্ন স্থানে জড়ো হওয়ার চেষ্টা করেছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তারা তা পারেননি। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা সদস্য মোতায়েন রয়েছেন।








স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   শ্রমিক আন্দোলন   পোশাক কারখানা   কারখানা বন্ধ   ন্যূনতম মজুরি   ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক   শিল্প পুলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close