বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ‘গ্রিন ফ্ল্যাগ’ আবু বকরকে নিয়ে সামাজিক মাধ্যমে মাতামাতি      ● মান্নাত থেকে ‘কিং’, বলিউডে এড শিরানের অভিষেক      ● ১৯ বছরেই এমবাপ্পের রেকর্ড ভাঙলেন ইয়ামাল      ● ৩৪ বছর বয়সে রাইজিং স্টার্স এশিয়া কাপে সাব্বির      ● জাতিসংঘ মিশনে বাড়ছে বাংলাদেশ পুলিশের সদস্যসংখ্যা      ● লাকসামে সড়ক থেকে হকার উচ্ছেদে ইউএনওকে স্মারকলিপি      ● পোশাক খাতে মজুরি পুনর্নির্ধারণের প্রক্রিয়া শুরু      ● ৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর      ● রিপাবলিকানদের হারে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব স্বীকার ট্রাম্পের      ● যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা      ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালকিনি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত       ● কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন আটক, একজনের বিরুদ্ধে ২০ মামলার রেকর্ড      
‘গ্রিন ফ্ল্যাগ’ আবু বকরকে নিয়ে সামাজিক মাধ্যমে মাতামাতি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১:০১ পিএম

পাকিস্তানি জনপ্রিয় ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর আবু বকর চরিত্রটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। বিশেষ করে নারী দর্শকদের কাছে চরিত্রটি হয়ে উঠেছে পছন্দের একজন। অনেকে তাকে ‘আদর্শ স্বামী’ ও পরিপূর্ণ পুরুষের প্রতীক হিসেবে দেখছেন। নাটকটিতে আবু বকর চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা শেহরিয়ার মুনাওয়ার। তার সহশিল্পী হিসেবে রয়েছেন দুরেফিশান সেলিম।

আবু বকর চরিত্রটির অন্যতম বৈশিষ্ট্য হলো অন্যকে খুশি রাখতে গিয়ে নিজের ইচ্ছাকে উপেক্ষা করা। কাউকে সহজে না বলতে না পারা, অন্যের সমস্যার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া এবং সঙ্গীর প্রতি যত্নশীল আচরণ দর্শকদের আকৃষ্ট করেছে। মায়ের কাছ থেকে পাওয়া মূল্যবোধ ও প্রত্যাশার কারণে চরিত্রটির মধ্যে অন্যের জন্য কিছু করার প্রবণতা দেখা যায়। জারিয়াবের প্রতি ভালোবাসা থাকলেও শুরুতে তা প্রকাশ করতে না পারার বিষয়টিও গল্পে আবেগঘনভাবে ফুটে উঠেছে।

নিজের ভুল বুঝতে পারলে বিনয়ের সঙ্গে ক্ষমা চাওয়া, দায়িত্বশীলতা ও শান্ত স্বভাবের কারণে সামাজিক মাধ্যমে আবু বকরকে ‘গ্রিন ফ্ল্যাগ’ ও ‘জাতীয় ক্রাশ’ বলেও অভিহিত করছেন অনেকে। অভিনেতা শেহরিয়ার মুনাওয়ার জানিয়েছেন, বাস্তব জীবনেও অন্যদের সন্তুষ্ট রাখতে গিয়ে অনেক সময় নিজের ইচ্ছাকে উপেক্ষা করেছেন তিনি। এ কারণে চরিত্রটির সঙ্গে সহজেই নিজেকে মেলাতে পেরেছেন। তবে পর্দার আবু বকরের জীবন যতটা নিখুঁত, অভিনেতার বাস্তব জীবন ততটা নয়। একসময় বাগদান হলেও পরে তার বিয়ে ভেঙে যায়।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  দার-ই-নিজাত   আবু বকর   শেহরিয়ার মুনাওয়ার   দুরেফিশান সেলিম   পাকিস্তানি নাটক   বিনোদন   টেলিভিশন নাটক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close