মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ‘Dear 90’s’ নিয়ে ছোট পর্দায় ফিরছেন কোয়েল মল্লিক      ● শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ      ● তাহসিফ হত্যা: দীপের জিজ্ঞাসাবাদে মিলল গুরুত্বপূর্ণ তথ্য      ● ব্রহ্মপুত্রের ভাঙন ঝুঁকিতে জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক      ● জাজিরার নাওডোবায় মৃত ব্যক্তির নামে দলিল সৃজন করে হয়রানির অভিযোগ      ● পবিত্র ওমরাহ পালনে আনসার-ভিডিপির ২০২৬ কাফেলার আনুষ্ঠানিক শুভযাত্রা      ● ঢাকার রাস্তায় শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু      ● সিংড়ায় চলনবিল সংরক্ষণে মতবিনিময় সভা      ● আদালত চত্বর থেকে আ.লীগ নেতা রাসেল গ্রেপ্তার      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু      ● অপহৃত হৃদয়ন আনসারী ১০ দিন পর উদ্ধার      ● ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন হোসনে আরা হায়দার কোরাইশী ট্রাস্ট বৃত্তি      
‘Dear 90’s’ নিয়ে ছোট পর্দায় ফিরছেন কোয়েল মল্লিক
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৫:০৫ পিএম

নব্বইয়ের দশকের প্রেম, আবেগ ও স্মৃতিকে কেন্দ্র করে নির্মিত নতুন ধারাবাহিক ‘Dear 90’s’ দিয়ে ছোট পর্দায় ফিরছেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। আগামী ২৩ নভেম্বর থেকে সোনি আট চ্যানেলে শুরু হবে ধারাবাহিকটির সম্প্রচার। একই সঙ্গে এটি দেখা যাবে অনলাইন প্ল্যাটফর্ম Sony LIV-এ।

ধারাবাহিকটির গল্প এগোবে নব্বইয়ের দশকের প্রেম, হাতে লেখা চিঠি, অডিও ক্যাসেট, প্রিয় মানুষের অপেক্ষা ও না-বলা অনুভূতিকে ঘিরে। তবে শুধু প্রেম নয়, বড় হয়ে ওঠা, স্বপ্ন, আত্ম-আবিষ্কার এবং জীবনের পরিবর্তিত সম্পর্কের সমীকরণও উঠে আসবে এতে। কোয়েল মল্লিক জানিয়েছেন, নব্বইয়ের দশকের প্রেমের সরলতা ও ছোট ছোট মুহূর্তের আনন্দ তাঁকে গল্পটির প্রতি আকৃষ্ট করেছে। এই ধারাবাহিকের মাধ্যমে দর্শকেরা নিজেদের জীবনের পরিচিত কিছু স্মৃতি খুঁজে পাবেন বলেও আশা তাঁর।

সুরিন্দর ফিল্মস প্রাইভেট লিমিটেডের প্রযোজনায় নির্মিত ধারাবাহিকটিতে কোয়েল মল্লিকের সঙ্গে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন শঙ্খজিৎ সেনগুপ্ত ও অপরাজিতা মুখার্জি। বড় পর্দায় একাধিক সফল চরিত্রে অভিনয়ের পর ছোট পর্দায় কোয়েলের এই নতুন যাত্রা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  কোয়েল মল্লিক   Dear 90’s   টালিউড   বাংলা ধারাবাহিক   সোনি আট   Sony LIV   বিনোদন   শঙ্খজিৎ সেনগুপ্ত   অপরাজিতা মুখার্জি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close