বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● প্যারিসের বদলে গৌরীকে দার্জিলিং নিয়েছিলেন শাহরুখ      ● ‘গ্রিন ফ্ল্যাগ’ আবু বকরকে নিয়ে সামাজিক মাধ্যমে মাতামাতি      ● মান্নাত থেকে ‘কিং’, বলিউডে এড শিরানের অভিষেক      ● ১৯ বছরেই এমবাপ্পের রেকর্ড ভাঙলেন ইয়ামাল      ● ৩৪ বছর বয়সে রাইজিং স্টার্স এশিয়া কাপে সাব্বির      ● জাতিসংঘ মিশনে বাড়ছে বাংলাদেশ পুলিশের সদস্যসংখ্যা      ● লাকসামে সড়ক থেকে হকার উচ্ছেদে ইউএনওকে স্মারকলিপি      ● পোশাক খাতে মজুরি পুনর্নির্ধারণের প্রক্রিয়া শুরু      ● ৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর      ● রিপাবলিকানদের হারে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব স্বীকার ট্রাম্পের      ● যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা      ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালকিনি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত       
প্যারিসের বদলে গৌরীকে দার্জিলিং নিয়েছিলেন শাহরুখ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১:১৪ পিএম

বলিউডের বাদশাহ শাহরুখ খানের প্রেমকাহিনি যেন সিনেমার গল্পকেও হার মানায়। স্ত্রী গৌরী খানের সঙ্গে তার প্রেম ও দাম্পত্য জীবনের শুরুটা ছিল নানা সংগ্রামে ভরা। ১৯৯১ সালে বিয়ের পর গৌরীকে প্যারিসে মধুচন্দ্রিমায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন শাহরুখ। কিন্তু তখন বলিউডে নিজের অবস্থান তৈরি করতে ব্যস্ত এই অভিনেতার হাতে পর্যাপ্ত অর্থ ছিল না। এমনকি দুজনের বিমানের টিকিট কেনার সামর্থ্যও ছিল না তার।

এরই মধ্যে ‘রাজু বন গয়া জেন্টলম্যান’ সিনেমায় অভিনয়ের সুযোগ আসে শাহরুখের। সিনেমাটির একটি গানের শুটিংয়ের জন্য দার্জিলিং যাওয়ার পরিকল্পনা হলে গৌরীকেও সঙ্গে নেন তিনি। কুয়াশায় ঢাকা পাহাড়ি সৌন্দর্যের সামনে দাঁড়িয়ে গৌরীকে বলেছিলেন, ‘এটাই আমাদের প্যারিস।’ প্যারিসে যাওয়ার সামর্থ্য না থাকলেও স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতির আবেগ ধরে রাখতে এভাবেই দার্জিলিংকে করে তুলেছিলেন তাদের মধুচন্দ্রিমার বিশেষ ঠিকানা।

আজ শাহরুখ-গৌরী বলিউডের অন্যতম আলোচিত তারকা দম্পতি। তবে তাদের জীবনের শুরুর দিকের সেই আর্থিক সংকট আর ভালোবাসার গল্প এখনো ভক্তদের কাছে বিশেষ আকর্ষণীয়। দার্জিলিংয়ের পাহাড়ে কাটানো সেই সময় তাদের প্রেমের স্মরণীয় অধ্যায় হয়ে আছে।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  শাহরুখ খান   গৌরী খান   শাহরুখ-গৌরী   বলিউড   দার্জিলিং   রাজু বন গয়া জেন্টলম্যান   তারকা দম্পতি   বিনোদন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close