বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা      ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালকিনি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত       ● কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন আটক, একজনের বিরুদ্ধে ২০ মামলার রেকর্ড      ● রাজবাড়ীতে গ্রাহ‌কদের টাকা আত্মসাত মামলায় ৭ আসামী কারাগা‌রে প্রেরণ      ● গহিন পাহাড়ে বিধ্বস্ত স্কুল পুনর্নির্মাণ, নেপথ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়      ● কুমিল্লায় নিখোঁজের ২ দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ      ● পাবনা সদর হাসপাতালে ১৮ কোটি টাকার ছয়তলা ভবনের প্রস্তাব      ● ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক সফর      ● মানিকগঞ্জে হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে দুদকে অভিযোগ       ● নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত ট্রাম্প      ● বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সভাপতি হলেন ইশরাক      ● ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা      
যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১২:১৬ পিএম

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নিয়েছে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে একাধিক গুরুত্বপূর্ণ আসনে জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে দলটি। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ে সিনেটে রিপাবলিকানদের নিয়ন্ত্রণের অবসান হয়েছে। 

এবার সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে নির্বাচন হয়েছে। জর্জিয়ায় জন অসফ পুনর্নির্বাচিত হয়েছেন। নর্থ ক্যারোলাইনায় সাবেক গভর্নর রয় কুপার রিপাবলিকান প্রার্থী মাইকেল হোয়াটলিকে পরাজিত করেছেন। টেক্সাসে জেমস টালারিকো রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনকে হারিয়েছেন। এ ছাড়া ওহাইওতে শেরড ব্রাউন রিপাবলিকান প্রার্থী জন হুস্টেডকে পরাজিত করে সিনেটের আসনটি পুনরুদ্ধার করেছেন। 

সাউথ ক্যারোলাইনা, কানসাসসহ রিপাবলিকানদের শক্তিশালী হিসেবে পরিচিত কয়েকটি অঙ্গরাজ্যেও ডেমোক্র্যাট প্রার্থীরা জয় পেয়েছেন। নির্বাচনের ফলাফলে দলটি সিনেটে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। তবে কয়েকটি আসনের ফল তখনো চূড়ান্ত না হওয়ায় আসনসংখ্যার হিসাব পরিবর্তিত হতে পারে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  যুক্তরাষ্ট্র   মার্কিন নির্বাচন   মধ্যবর্তী নির্বাচন   সিনেট   ডেমোক্রেটিক পার্টি   রিপাবলিকান পার্টি   ডোনাল্ড ট্রাম্প  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close