বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ৩৪ বছর বয়সে রাইজিং স্টার্স এশিয়া কাপে সাব্বির      ● জাতিসংঘ মিশনে বাড়ছে বাংলাদেশ পুলিশের সদস্যসংখ্যা      ● লাকসামে সড়ক থেকে হকার উচ্ছেদে ইউএনওকে স্মারকলিপি      ● পোশাক খাতে মজুরি পুনর্নির্ধারণের প্রক্রিয়া শুরু      ● ৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর      ● রিপাবলিকানদের হারে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব স্বীকার ট্রাম্পের      ● যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা      ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালকিনি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত       ● কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন আটক, একজনের বিরুদ্ধে ২০ মামলার রেকর্ড      ● রাজবাড়ীতে গ্রাহ‌কদের টাকা আত্মসাত মামলায় ৭ আসামী কারাগা‌রে প্রেরণ      ● গহিন পাহাড়ে বিধ্বস্ত স্কুল পুনর্নির্মাণ, নেপথ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়      ● কুমিল্লায় নিখোঁজের ২ দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ      
৩৪ বছর বয়সে রাইজিং স্টার্স এশিয়া কাপে সাব্বির
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১২:৩৯ পিএম

৩৪ বছর বয়সেও জাতীয় দলে ফেরার আশা ছাড়েননি সাব্বির রহমান। এবার জায়গা করে নিয়েছেন রাইজিং স্টার্স এশিয়া কাপের বাংলাদেশের প্রাথমিক দলে। আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর কাতারে অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটের এই প্রতিযোগিতা।

২০১৬ সালের এশিয়া কাপে ২৪ বছর বয়সে দুর্দান্ত পারফরম্যান্স করে আসরের সেরা খেলোয়াড় হয়েছিলেন সাব্বির। এক দশক পর আবারও এশিয়া কাপের দলে জায়গা পেলেন তিনি। তবে এবার খেলতে হবে অন্যান্য দেশের উদীয়মান ক্রিকেটারদের বিপক্ষে। বাংলাদেশের প্রাথমিক দলে সাব্বির ছাড়াও আছেন জাতীয় দলে খেলার অভিজ্ঞতাসম্পন্ন নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, জাকির হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, রিপন মন্ডল ও রাকিবুল হাসান। অভিষেকের অপেক্ষায় থাকা সাত ক্রিকেটারও রয়েছেন এই দলে।

রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। এই গ্রুপের অন্য দল আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং। ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  সাব্বির রহমান   রাইজিং স্টার্স এশিয়া কাপ   বাংলাদেশ ক্রিকেট   এশিয়া কাপ   বাংলাদেশ ক্রিকেট দল   ক্রিকেট খবর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close