মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকীতে হুইলচেয়ার ও বাইসাইকেল বিতরণ      ● মুক্তির আগেই রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’      ● দেশে প্রথম এআই বিজনেস সামিট ৫ নভেম্বর, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি      ● ঢাকার শরতে ফ্যাশনে থাকুক হালকা স্তর ও রঙের বৈচিত্র্য      ● ‘Dear 90’s’ নিয়ে ছোট পর্দায় ফিরছেন কোয়েল মল্লিক      ● শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ      ● তাহসিফ হত্যা: দীপের জিজ্ঞাসাবাদে মিলল গুরুত্বপূর্ণ তথ্য      ● ব্রহ্মপুত্রের ভাঙন ঝুঁকিতে জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক      ● জাজিরার নাওডোবায় মৃত ব্যক্তির নামে দলিল সৃজন করে হয়রানির অভিযোগ      ● পবিত্র ওমরাহ পালনে আনসার-ভিডিপির ২০২৬ কাফেলার আনুষ্ঠানিক শুভযাত্রা      ● ঢাকার রাস্তায় শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু      ● সিংড়ায় চলনবিল সংরক্ষণে মতবিনিময় সভা      
মুক্তির আগেই রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৫:১৭ পিএম

শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ মুক্তির আগেই স্বত্ব বিক্রি থেকে ৬৬৫ কোটি রুপি আয় করেছে। আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহের পাশাপাশি চলচ্চিত্র বাণিজ্যেও তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। সিনেমা বাণিজ্যবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে পরিবেশনার স্বত্ব বিক্রি হয়েছে ১৭৫ কোটি রুপিতে, যা ভারতীয় সিনেমার বিদেশি পরিবেশনা স্বত্বের ক্ষেত্রে রেকর্ড ন্যূনতম গ্যারান্টি বলে জানা গেছে। ভারতের অভ্যন্তরীণ বাজারে প্রেক্ষাগৃহে পরিবেশনার স্বত্ব ২৫০ কোটি রুপিতে কিনেছে পেন মারুধর।

প্রেক্ষাগৃহের বাইরের স্বত্ব বিক্রি থেকেও বড় অঙ্কের অর্থ পেয়েছে সিনেমাটি। নেটফ্লিক্স ১৫০ কোটি রুপিতে ‘কিং’-এর ওটিটি স্বত্ব কিনেছে বলে খবর প্রকাশিত হয়েছে। এ ছাড়া স্যাটেলাইট স্বত্ব ২৫ কোটি এবং সংগীতস্বত্ব বিক্রি হয়েছে ৬৫ কোটি রুপিতে। তবে নেটফ্লিক্সের সঙ্গে চুক্তিতে শর্ত রয়েছে, প্রেক্ষাগৃহে সিনেমাটির ব্যবসার ওপর নির্ভর করে ওটিটি স্বত্বের চূড়ান্ত মূল্য বাড়তে বা কমতে পারে।

শুরুতে ‘কিং’-এর নির্মাণব্যয় ধরা হয়েছিল প্রায় ২০০ কোটি রুপি। পরে পরিকল্পনায় পরিবর্তন আসায় তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪০০ কোটি রুপিতে। শাহরুখ খানের পারিশ্রমিক যুক্ত করলে মোট ব্যয় হতে পারে ৫০০ কোটি রুপি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন তাঁর মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, কারিনা কাপুর, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, ববি দেওলসহ আরও অনেকে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  শাহরুখ খান   কিং সিনেমা   বলিউড   সুহানা খান   দীপিকা পাড়ুকোন   সিনেমা বাণিজ্য   বিনোদন খবর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close