প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১২:৫৫ পিএম

চ্যাম্পিয়নস লিগে নতুন ইতিহাস গড়েছেন বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড লামিন ইয়ামাল। মাত্র ১৯ বছর বয়সেই টুর্নামেন্টটির ইতিহাসে সর্বোচ্চ গোল করা টিনএজার হয়েছেন তিনি। এ পথে পেছনে ফেলেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে।
মঙ্গলবার অ্যাস্টন ভিলার বিপক্ষে বার্সেলোনার ৩-০ গোলের জয়ের ম্যাচে সপ্তম মিনিটে গোল করেন ইয়ামাল। চ্যাম্পিয়নস লিগে এটি তার ১৪তম গোল, যা এমবাপ্পের ১৩ গোলের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। মাত্র ৩৭ ম্যাচেই এই মাইলফলক স্পর্শ করেছেন বার্সার এই তরুণ তারকা। এর আগে ১৬ বছর ৮৩ দিন বয়সে পোর্তোর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে মূল একাদশে খেলা সবচেয়ে কম বয়সী ফুটবলার হয়েছিলেন তিনি। একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা এবং সেমিফাইনালে গোল করা সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ের রেকর্ডও তার দখলে।
চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে রয়েছেন ইয়ামাল। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচে তার গোল ১৩টি, পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ১১টি। তবে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে খেলা সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ের রেকর্ডটি এখন আর তার দখলে নেই। এ বছরের শুরুতে তাকে ছাড়িয়ে গেছেন ম্যাক্স ডাউম্যান।
স্বদেশ প্রতিদিন/এস পি