মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সুযোগটি হাতছাড়া করতে চাইনি : প্রিয়াঙ্কা চোপড়া      ● সৌদি আরব থেকে জমজমের পানি পাচারের চেষ্টা      ● ৩০ বছর পর হামে শিশুর মৃত্যু, জরুরি অবস্থা জারি নিউইয়র্কে      ● এভারেস্ট বেস ক্যাম্পের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১      ● রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী      ● ডেঙ্গুতে একদিনে ৬ জনের প্রাণহানি      ● দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুর পরিকল্পনা এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ      ● পাংশায় সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর ১৩৮তম জন্মবার্ষিকী পালিত      ● কাঁঠালিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর      ● চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সার পাচারের সময় ডিলারসহ আটক ২       ● নাসিরনগরে অটোরিকশাচালক হত্যা, প্রধান আসামিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন পিবিআইয়ের      ● বরগুনায় ৪৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২      
সুযোগটি হাতছাড়া করতে চাইনি : প্রিয়াঙ্কা চোপড়া
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৬:৪৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অস্কার বিবেচনার যোগ্যতা অর্জন করা ভারতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘উই ওয়ার হিয়ার’-এর সঙ্গে নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া । আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত এই চলচ্চিত্রটির অস্কার অভিযানকে আরও শক্তিশালী করতেই তার এই যুক্ত হওয়া।

প্রণব ভাসিন পরিচালিত চলচ্চিত্রটি ইতোমধ্যে বিশ্বের ৮০টিরও বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং জিতেছে ২০টির বেশি পুরস্কার। প্রিয়াঙ্কা ছাড়াও নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন অভিনেতা অ্যান্ড্রু স্কট এবং টনি অ্যাওয়ার্ডজয়ী নাট্যকার ও অধিকারকর্মী ভি (সাবেক নাম ইভ এনসলার)।

চলচ্চিত্রটির বিষয়বস্তু নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে প্রিয়াঙ্কা বলেন, ‘এই চলচ্চিত্রটি এমন একটি বিষয়কে নতুন, মজার ও বুদ্ধিদীপ্তভাবে তুলে ধরেছে, যা বর্তমান সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক। এর সৃজনশীল টিমকে সমর্থন জানাতে এবং তাদের অসাধারণ ও মৌলিক কাজকে সবার সামনে তুলে ধরতে নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হওয়ার সুযোগটি হাতছাড়া কররতে চাইনি।’

‘উই ওয়ার হিয়ার’ চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে ভারতের একটি ছোট শহরের তিন অবসরপ্রাপ্ত ব্যক্তিকে ঘিরে। তাদের ধারণা, যন্ত্রপাতি ও প্রযুক্তি মানুষের কাজের জায়গা দখল করে নিচ্ছে। এর প্রতিবাদে তারা ব্যতিক্রমী এক কর্মসূচি শুরু করেন। প্রতিবাদের অংশ হিসেবে নিজেদের গৃহস্থালির বিভিন্ন যন্ত্রপাতি হিসেবে উপস্থাপন করতে থাকেন তারা। কিন্তু তাদের এই অদ্ভুত প্রতিবাদ নতুন মোড় নেয়, যখন তাদের একজনের সন্তান কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক একটি প্রতিষ্ঠানে যোগ দেয়।

লেখা ও পরিচালনার দায়িত্বে থাকা ভাসিন এই হাস্যরসাত্মক চলচ্চিত্রে প্রযুক্তির প্রভাব, কর্মসংস্থান এবং সময়ের সঙ্গে অপ্রয়োজনীয় হয়ে পড়ার আশঙ্কার মতো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন।
চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্রের সাউথ বাই সাউথওয়েস্ট (এসএক্সএসডব্লিউ) উৎসবে সেরা ন্যারেটিভ শর্টের দর্শক পুরস্কার এবং রেডব্রেস্ট আনহিডেন অ্যাওয়ার্ডসহ একাধিক সম্মাননা পেয়েছে। এ ছাড়া পাম স্প্রিংস ইন্টারন্যাশনাল শর্ট ফেস্টে ১৫ মিনিটের কম দৈর্ঘ্যের সেরা লাইভ-অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং সেরা কমেডি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। পাম স্প্রিংসের এই পুরস্কারই চলচ্চিত্রটিকে অস্কার বিবেচনার যোগ্যতা এনে দেয়।

ফ্রান্সের ক্লেরমঁ-ফেরাঁ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে বিশ্ব প্রিমিয়ারের পর সেখানে কানাল প্লাস পুরস্কারও অর্জন করে ছবিটি। এদিকে, জনপ্রিয় মার্কিন সাময়িকী ‘দ্য নিউইয়র্কার’ চলচ্চিত্রটির স্বত্ব অধিগ্রহণ করেছে। সাময়িকীটির নিজস্ব ইউটিউব চ্যানেলে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে। অস্কার মৌসুমে প্রিয়াঙ্কা চোপড়া, অ্যান্ড্রু স্কট ও ভির মতো আন্তর্জাতিকভাবে পরিচিত ব্যক্তিত্বদের সমর্থন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরিচালক প্রণব ভাসিন। ছবিটি প্রযোজনা করেছেন যশ গনসাই, ধীর মোমায়া ও দার গাই। এটি উপস্থাপনা করছে এসপিএলএফ মিডিয়া ও আরতি লোহিয়া।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close