প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১২:২৫ পিএম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৪ নভেম্বর) সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে ডাকটিকিট ও উদ্বোধনী খামে স্বাক্ষর করেন তিনি। পরে বিশেষ সিলমোহর ব্যবহার করে সেগুলো অবমুক্ত করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি জানান, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম উন্মোচন করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, সচিব মো. কামরুজ্জামান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এবং সহকারী একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম।
স্বদেশ প্রতিদিন/এস পি