মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নিজের পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ব্রিটনির      ● ‎কুলাউড়ায় প্রাইভেট কারের ধাক্কায় কলেজছাত্র নিহত      ● ঠাকুরগাঁওয়ে কলেজ ছাত্রীর আত্নহত্যা      ● হরমুজ প্রণালিতে ৩ তেলবাহী জাহাজে বিস্ফোরণ      ● এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ      ● নাহিদার নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের      ● রাজধানীতে বাসে আগুনের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করলেন রাশেদ      ● বিমানের দাম্মামগামী ফ্লাইট শুরু ৭ নভেম্বর      ● পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তার বদলি      ● ভারতের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘রইদ’      ● সুযোগটি হাতছাড়া করতে চাইনি : প্রিয়াঙ্কা চোপড়া      ● সৌদি আরব থেকে জমজমের পানি পাচারের চেষ্টা      
নিজের পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ব্রিটনির
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৭:৩৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পরিবারের সদস্যদের বিরুদ্ধে হয়রানি ও দাসের মতো ব্যবহার করার অভিযোগ তুলেছেন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ‘আপটাউন গার্লস’ সিনেমার একটি স্থিরচিত্র প্রকাশ করে দীর্ঘ একটি পোস্ট দেন তিনি। সেখানে পরিবারের কাছ থেকে পাওয়া বিভিন্ন আচরণের কথা তুলে ধরে নিজের জন্য নতুন পরিবার খুঁজে নেওয়ার কথাও জানিয়েছেন এই গায়িকা। 

পোস্টে ব্রিটনি লেখেন, ‘আমি নতুন পরিবার খুঁজে নেব! কোভিডের সময় লুইজিয়ানায় দুই সপ্তাহের সফরে গেলেও জেমি লিন আমাকে একবারের জন্যও আইভিকে কোলে নিতে দেয়নি। আর কেভিনের বাড়িতে সন্তানদের আনতে গেলে আমাকে বাথরুমও ব্যবহার করতে দেওয়া হতো না।’

তিনি আরও লেখেন, ‘তারা আমার সঙ্গে দাসের মতো আচরণ করেছে। আমার আড়ালে তারা অনেক কিছু করেছে, যা গোপন রেখেছে। অথচ আমি শুধু বাবার জন্য কাজই করে গেছি। আমি নতুন পরিবার খুঁজে নেব।’

এর আগে সাম্প্রতিক এক ভ্রমণের অভিজ্ঞতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন ব্রিটনি। তার অভিযোগ, আলোকচিত্রীদের ছবি তোলার প্রস্তুতির মধ্যে তাকে ইচ্ছা করে অপেক্ষায় রাখা হয়েছিল। পরে বাইরে নিয়ে যাওয়ার সময় পুরো ঘটনাটিকে ‘বড় ধরনের পরিকল্পিত ফাঁদ’ বলে উল্লেখ করেন তিনি।

সেই পোস্টে ব্যঙ্গ করে আশপাশের মানুষদের ধন্যবাদ জানানোর পাশাপাশি নিজের খাবার ও নিরাপত্তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ব্রিটনি। তিনি লেখেন, ‘প্রতিদিন, প্রতিটি মুহূর্তে সত্যিকার অর্থে বোঝার চেষ্টা করুন, আমরা প্রত্যেকে কতটা ভালোবাসার মানুষ। এমন একটি দেশে, যেখানে মানবজাতির বিরুদ্ধে কেউ কখনো ষড়যন্ত্র করে না।’






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close