প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১২:২২ পিএম

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের খারাপ ফলের পেছনে জ্বালানির উচ্চমূল্যের প্রভাব স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জ্বালানির জন্য বেশি দাম দিতে হওয়ায় মানুষ ‘খুশি ছিল না’। এদিকে ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা নিয়েও কথা বলেছেন তিনি।
ইরানের কিছু অংশে হামলার পরিকল্পনা নিয়ে প্রকাশিত খবরের বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমাদের বড় কিছু করতে হবে।’ এর মধ্যে ‘বড় ধরনের আঘাত’ হানার বিষয়টিও থাকতে পারে বলে জানান তিনি। তাঁর ভাষ্য, ‘তারা (ইরান) কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না।’
মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে রিপাবলিকানদের খারাপ ফলের আভাস পাওয়া গেলেও একে নিজের প্রেসিডেন্সির ওপর ‘আঘাত’ হিসেবে দেখছেন না ট্রাম্প। বরং ডেমোক্র্যাটদের জয়ের প্রশংসা করেছেন তিনি। সাক্ষাৎকারে গত দুই বছরে তাঁর সরকারের অর্জনের কথাও তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। অর্থনীতি ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তের নিরাপত্তাকে সরকারের প্রধান সাফল্য হিসেবে উল্লেখ করেন তিনি।
স্বদেশ প্রতিদিন/এস পি