বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পোশাক খাতে মজুরি পুনর্নির্ধারণের প্রক্রিয়া শুরু      ● ৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর      ● রিপাবলিকানদের হারে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব স্বীকার ট্রাম্পের      ● যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা      ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালকিনি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত       ● কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন আটক, একজনের বিরুদ্ধে ২০ মামলার রেকর্ড      ● রাজবাড়ীতে গ্রাহ‌কদের টাকা আত্মসাত মামলায় ৭ আসামী কারাগা‌রে প্রেরণ      ● গহিন পাহাড়ে বিধ্বস্ত স্কুল পুনর্নির্মাণ, নেপথ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়      ● কুমিল্লায় নিখোঁজের ২ দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ      ● পাবনা সদর হাসপাতালে ১৮ কোটি টাকার ছয়তলা ভবনের প্রস্তাব      ● ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক সফর      ● মানিকগঞ্জে হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে দুদকে অভিযোগ       
পোশাক খাতে মজুরি পুনর্নির্ধারণের প্রক্রিয়া শুরু
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১২:২৮ পিএম

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের প্রথম সভা শুরু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ে এ সভা শুরু হয়। সভাটি বিকেল ৩টায় হওয়ার কথা থাকলেও পরে সময় পরিবর্তন করা হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শ্রম অসন্তোষ ও মজুরি নিয়ে আলোচনা করেন। এ মাসের মধ্যে নতুন মজুরি কাঠামো নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে নিতে বুধবারের মধ্যে মজুরি বোর্ডের সভা আহ্বানের বিষয়ে সরকারকে পরামর্শ দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন তিনি।

গত রোববার (১ নভেম্বর) ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানকে। এতে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বিজিএমইএর পরিচালক এ বি এম শামছুদ্দিন ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার। নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ। বোর্ডের সুপারিশের ভিত্তিতে সরকার নতুন মজুরি কাঠামো ঘোষণা ও গেজেট প্রকাশ করবে।

সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। পরের মাস থেকে শ্রমিকেরা বর্ধিত মজুরি পেয়ে আসছেন। সাধারণত পাঁচ বছর পরপর মজুরি পুনর্নির্ধারণ করা হলেও গত ১০ এপ্রিল সংসদে পাস হওয়া শ্রম আইন সংশোধনীতে এ সময়সীমা কমিয়ে তিন বছর করা হয়েছে।





স্বদেশ প্রতিদিন/এস পি





আরও সংবাদ   বিষয়:  পোশাকশ্রমিক   মজুরি বোর্ড   নিম্নতম মজুরি   তৈরি পোশাক খাত   বিজিএমইএ   শ্রমিক আন্দোলন   তারেক রহমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close