বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● লাকসামে সড়ক থেকে হকার উচ্ছেদে ইউএনওকে স্মারকলিপি      ● পোশাক খাতে মজুরি পুনর্নির্ধারণের প্রক্রিয়া শুরু      ● ৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর      ● রিপাবলিকানদের হারে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব স্বীকার ট্রাম্পের      ● যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা      ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালকিনি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত       ● কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন আটক, একজনের বিরুদ্ধে ২০ মামলার রেকর্ড      ● রাজবাড়ীতে গ্রাহ‌কদের টাকা আত্মসাত মামলায় ৭ আসামী কারাগা‌রে প্রেরণ      ● গহিন পাহাড়ে বিধ্বস্ত স্কুল পুনর্নির্মাণ, নেপথ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়      ● কুমিল্লায় নিখোঁজের ২ দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ      ● পাবনা সদর হাসপাতালে ১৮ কোটি টাকার ছয়তলা ভবনের প্রস্তাব      ● ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক সফর      
লাকসামে সড়ক থেকে হকার উচ্ছেদে ইউএনওকে স্মারকলিপি
চন্দন সাহা, লাকসাম (কুমিল্লা)
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১২:৩১ পিএম

কুমিল্লার লাকসাম বাইপাস সড়ক দখল করে ব্যবসা পরিচালনাকারী হকারদের উচ্ছেদ এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির রাতুল।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৪টায় লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও নার্গিস সুলতানার হাতে তিনি এ স্মারকলিপি তুলে দেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, শওকত আলী, রাসেল মজুমদার, ফয়সাল মাহমুদ, নুরে আলম মিন্টু, আলাউদ্দিন সুমন, শাহেদ শামস, শাহেদ চৌধুরী, মাহবুব আলম সোহাগ, তারেক আজিজ, মাহিন, নুরুল ইসলাম মীর, এনামুলসহ স্থানীয় নেতাকর্মীরা।

স্মারকলিপি প্রদান শেষে তরুণ বিএনপি নেতা শাহরিয়ার কবির রাতুল জানান, মাননীয় সংসদ সদস্য মো. আবুল কালাম এমপি'র নির্দেশনায় যানজট নিরসনে আমি আমার সমমনা ব্যক্তিদের নিয়ে সোচ্চার হয়েছি। তবে হকার উচ্ছেদ করা আমার দায়িত্ব নয়। তাই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছি। তিনি উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করলে আমরা সার্বিক সহযোগিতা করব।

এদিকে, রবিবার (১ নভেম্বর) বিকেলে লাকসাম বাইপাস সড়ক দখল করে ব্যবসা পরিচালনাকারী হকারদের রাস্তা থেকে সব ধরনের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য দুই দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন শাহরিয়ার কবির রাতুল। এ সময়ের মধ্যে সড়ক দখলমুক্ত না করলে পরবর্তী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি। যানজট নিরসনে তার এ ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়রা তার প্রশংসা করেন। 

উল্লেখ্য, তরুণ বিএনপি নেতা শাহরিয়ার কবির রাতুল লাকসামে গুম  হওয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির পারভেজের একমাত্র ছেলে। তরুণ প্রজন্মের মধ্যে পরিচিতি পাওয়া এ নেতা বিভিন্ন স্থানীয় সমস্যা ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রেখে ব্যাপক প্রশংসিত।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  লাকসাম   কুমিল্লা   হকার উচ্ছেদ   বাইপাস সড়ক   যানজট   স্মারকলিপি   বিএনপি   শাহরিয়ার কবির রাতুল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close