মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ভারতের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘রইদ’      ● সুযোগটি হাতছাড়া করতে চাইনি : প্রিয়াঙ্কা চোপড়া      ● সৌদি আরব থেকে জমজমের পানি পাচারের চেষ্টা      ● ৩০ বছর পর হামে শিশুর মৃত্যু, জরুরি অবস্থা জারি নিউইয়র্কে      ● এভারেস্ট বেস ক্যাম্পের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১      ● রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী      ● ডেঙ্গুতে একদিনে ৬ জনের প্রাণহানি      ● দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুর পরিকল্পনা এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ      ● পাংশায় সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর ১৩৮তম জন্মবার্ষিকী পালিত      ● কাঁঠালিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর      ● চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সার পাচারের সময় ডিলারসহ আটক ২       ● নাসিরনগরে অটোরিকশাচালক হত্যা, প্রধান আসামিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন পিবিআইয়ের      
ভারতের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘রইদ’
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৬:৫২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম চলচ্চিত্র উৎসবটি হয় গোয়ায়। এর নাম ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’। ২০ নভেম্বর পর্দা উঠবে এর ৫৭তম আসরের। এই আসরেই নির্বাচিত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘রইদ’। উৎসবের ‘এমার্জিং ফিল্মমেকারস’ বিভাগে নির্বাচিত হয়েছে মেজবাউর রহমান সুমনের সিনেমাটি। রোববার এই বিভাগের নির্বাচিত সিনেমার তালিকা প্রকাশ করেছে উৎসব কর্তৃপক্ষ।

এতে বাংলাদেশের সুমনের ‘রইদ’ ছাড়াও নির্বাচিত হয়েছে ভ্যালেন্তিনা মরেলের ‘ফরএভার ইউর ম্যাটারনাল এনিম্যাল’, আরভিন বেলারমিনোর ‘রিয়া’, কনস্তান্তিনা কতজামানির ‘টাইটানিক ওশান’, জেলেনা মাক্সিমোভিচের ‘আনটিল দ্য ডে এন্ডস’, রিড ভ্যান ডিকের ‘অ্যাটনমেন্ট’, রাফিকি ফারিয়ালার ‘কঙ্গো বয়’, পি আর মনেচিল্লো পাতিন্দোলের ‘আই গ্রিউ অ্যান ইঞ্চ হোয়েন মাই ফাদার ডাইড’ ও জেনিস লেনজের ‘ওয়াসিস’।

এই বিভাগের সিনেমাগুলো নিয়ে উৎসব কর্তৃপক্ষের বার্তা এরকম, ‘বিশ্বের বিভিন্ন প্রান্তের সম্ভাবনাময় ও দূরদর্শী তরুণ নির্মাতাদের স্বাধীন ও শক্তিশালী দৃষ্টিভঙ্গিতে ভৌগোলিক সীমানা পেরিয়ে নতুন মাত্রা পাচ্ছে সিনেমা। যেসব সাহসী ও প্রতিশ্রুতিশীল নির্মাতা সমসাময়িক বিশ্ব চলচ্চিত্রের আবেগের গভীরতা, নান্দনিক বৈচিত্র্য ও প্রকাশভঙ্গিতে নতুন সংজ্ঞা যোগ করছেন, তাদেরকে আমাদের এই বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি।’

এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে জায়গা করে নিয়েছিল ‘রইদ’। অক্টোবরের প্রথম সপ্তাহে কানাডার মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে একসঙ্গে তিনটি পুরস্কার জিতে নিয়েছিল সিনেমাটি। সেরা অভিনেত্রী, সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা মিউজিকের জন্য পুরস্কৃত হয়েছিল ‘রইদ’।

উল্লেখ্য, ‘রইদ’-এ অভিনয় করেছেন নাজিফা তুষি, মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ প্রমুখ। গেল কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে দারুণ ব্যবসাও করেছে সিনেমাটি।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close