প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১২:১০ পিএম আপডেট: ০৪.১১.২০২৬ ১২:১৫ PM

মাদারীপুরের কালকিনিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস।
সভায় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগিতা ও চিত্রাংকনসহ নানান ধরনের কর্মসূচীর বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, উপজেলা বি আর ডিবি চেয়ারম্যান মিজানুর রহমান বেপারী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সুদীপ বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
স্বদেশ প্রতিদিন/এস পি