বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন আটক, একজনের বিরুদ্ধে ২০ মামলার রেকর্ড      ● রাজবাড়ীতে গ্রাহ‌কদের টাকা আত্মসাত মামলায় ৭ আসামী কারাগা‌রে প্রেরণ      ● গহিন পাহাড়ে বিধ্বস্ত স্কুল পুনর্নির্মাণ, নেপথ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়      ● কুমিল্লায় নিখোঁজের ২ দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ      ● পাবনা সদর হাসপাতালে ১৮ কোটি টাকার ছয়তলা ভবনের প্রস্তাব      ● ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক সফর      ● মানিকগঞ্জে হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে দুদকে অভিযোগ       ● নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত ট্রাম্প      ● বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সভাপতি হলেন ইশরাক      ● ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা      ● মধ্যবর্তী নির্বাচনে সিনেটে ডেমোক্র্যাটদের ১১ আসনে জয়      ● গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      
কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন আটক, একজনের বিরুদ্ধে ২০ মামলার রেকর্ড
শাহীন আহমেদ, কুড়িগ্রাম
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১২:০৬ পিএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১ হাজার ১৭০টি ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে মাদক বিক্রির ২৬ হাজার ৭৯০ টাকা, একটি পালসার মোটরসাইকেল ও চারটি মুঠোফোন জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. রেজাউল করিম রাজু (৫০) নামের একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০টি মামলার তথ্য পেয়েছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার কানিপাড়া বদিজমাপুর এলাকায় রাজুর বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বুধবার (৪ নভেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার অপর দুজন হলেন মো. ফজলে মিয়া (৪৮) ও মো. রাসেল মিয়া (৩৫)। তাঁদের বাড়ি নাগেশ্বরী উপজেলার কাজিপাড়া ও বালাসিপাড়া এলাকায়।

পুলিশ জানায়, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদের নেতৃত্বে নাগেশ্বরী থানা-পুলিশ এ অভিযান পরিচালনা করে। অভিযানে তিনজনকে গ্রেপ্তারের পাশাপাশি তাঁদের কাছ থেকে ১ হাজার ১৭০টি ইয়াবা, নগদ টাকা, মোটরসাইকেল ও মুঠোফোন জব্দ করা হয়।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম, লালমনিরহাটসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকা এবং রাজধানী ঢাকায় মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত।

নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বলেন, পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (সিডিএমএস) পর্যালোচনা করে রেজাউল করিম রাজুর বিরুদ্ধে ২০টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে। মামলাগুলো নাগেশ্বরী, কুড়িগ্রাম সদর, লালমনিরহাট সদর এবং ঢাকা মহানগর পুলিশের ভাটারা থানায় রয়েছে। এ ছাড়া ফজলে মিয়ার বিরুদ্ধে নাগেশ্বরী থানায় একটি মাদক মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নাগেশ্বরী থানায় মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।








স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  কুড়িগ্রাম   নাগেশ্বরী   ইয়াবা   মাদক   মাদকবিরোধী অভিযান   পুলিশ   গ্রেপ্তার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close