বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ৬০ হাজার কর্মীকে চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের      ● চায়না শিল্পাঞ্চলের প্রথম কারখানা চালুর লক্ষ্য ১৮ মাসের মধ্যে      ● নারী চিকিৎসকের সামনে পুরুষের ব্যথা কমে কেন?      ● কৃষি বিশ্ববিদ্যালয় সদরে স্থাপনের দাবিতে বিক্ষোভ      ● ঘরে থেকেও চোখে জ্বালাপোড়া? স্বস্তি পাবেন যেভাবে      ● মাভাবিপ্রবির ২৭০০ কোটি টাকার প্রকল্প পাসের আশ্বাস শিক্ষামন্ত্রীর      ● বাউফলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৮২      ● হোমনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত      ● মীরসরাইয়ে 'বিশ্ব হাত ধোয়া দিবস' পালিত       ● মায়ের মৃত্যুর সময় পাশে ছিলেন শিখর, জানালেন জাহ্নবি      ● পটুয়াখালীতে ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬’ পালিত      
৬০ হাজার কর্মীকে চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:১১ পিএম

ব্যয় নিয়ন্ত্রণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগ বাড়াতে প্রায় ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। গত সোমবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রস্তাবের আওতায় প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের কর্মীরা থাকলেও বিপণন, বাণিজ্যিক কার্যক্রম ও নিরাপত্তা বিভাগের কর্মীরা এর বাইরে থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মাইক্রোসফটের চিফ পিপল অফিসার অ্যামি কোলম্যান কর্মীদের পাঠানো বার্তায় বলেন, যারা প্রতিষ্ঠানটির বাইরে নতুন কিছু করার কথা ভাবছেন, তাদের পরবর্তী কর্মজীবনের ধাপে যেতে এ প্রস্তাব সহায়তা করবে। একই সঙ্গে ব্যবসায়িক চাহিদার সঙ্গে কর্মীসংখ্যার সমন্বয় করতে পারবে প্রতিষ্ঠানটি। মাইক্রোসফটের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির পূর্ণকালীন কর্মী ছিলেন ২ লাখ ২৩ হাজার জন।

এআই প্রযুক্তি ও অবকাঠামোয় বিনিয়োগ বাড়াতে মাইক্রোসফট চলতি বছরের জন্য মূলধনি ব্যয় বাবদ ১৭৫ বিলিয়ন ডলার খরচের পূর্বাভাস দিয়েছে। বিপুল এই বিনিয়োগের বিপরীতে পর্যাপ্ত মুনাফা আসবে কি না, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ রয়েছে। এর আগে বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে প্রায় ৯ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দেয় প্রতিষ্ঠানটি। জুলাইয়ে বিশ্বজুড়ে প্রায় ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণাও দিয়েছিল মাইক্রোসফট।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  মাইক্রোসফট   কর্মী ছাঁটাই   স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব   কৃত্রিম বুদ্ধিমত্তা   এআই বিনিয়োগ   প্রযুক্তি সংবাদ   রয়টার্স  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close