বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● চায়না শিল্পাঞ্চলের প্রথম কারখানা চালুর লক্ষ্য ১৮ মাসের মধ্যে      ● নারী চিকিৎসকের সামনে পুরুষের ব্যথা কমে কেন?      ● কৃষি বিশ্ববিদ্যালয় সদরে স্থাপনের দাবিতে বিক্ষোভ      ● ঘরে থেকেও চোখে জ্বালাপোড়া? স্বস্তি পাবেন যেভাবে      ● মাভাবিপ্রবির ২৭০০ কোটি টাকার প্রকল্প পাসের আশ্বাস শিক্ষামন্ত্রীর      ● বাউফলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৮২      ● হোমনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত      ● মীরসরাইয়ে 'বিশ্ব হাত ধোয়া দিবস' পালিত       ● মায়ের মৃত্যুর সময় পাশে ছিলেন শিখর, জানালেন জাহ্নবি      ● পটুয়াখালীতে ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬’ পালিত      ● ‘কিং’-এর শুটিংয়ে ব্যস্ত, জন্মদিনে আয়োজন নেই শাহরুখের      
চায়না শিল্পাঞ্চলের প্রথম কারখানা চালুর লক্ষ্য ১৮ মাসের মধ্যে
প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:১১ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের প্রথম কারখানা আগামী ১৮ মাসের মধ্যে চালুর লক্ষ্যে কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই কারখানাটির উৎপাদন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার।

বুধবার দুপুরে শিল্পাঞ্চলটি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে পৌঁছে দেশি-বিদেশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন বিজন কান্তি সরকার। বৈঠকে শিল্পাঞ্চলের উন্নয়নকাজের পাশাপাশি পানি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারাও এতে অংশ নেন।

বিজন কান্তি সরকার বলেন, মতবিনিময় সভায় সংশ্লিষ্ট সব পক্ষ উপস্থিত ছিলেন। তাঁরা দ্রুত শিল্পাঞ্চলটির কার্যক্রম শুরু করার বিষয়ে আশাবাদ জানিয়েছেন। পানি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা হয়েছে।

প্রথম কারখানা চালুর অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, ১৮ মাসের মধ্যে কারখানাটি চালুর পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই এটি চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে বুধবার সকাল ১১টার দিকে আনোয়ারায় অবস্থিত কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। আগের রাতেও তিনি কেইপিজেডে অবস্থান করেন। চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) উদ্দেশে রওনা দেন।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নুর জাহান খানমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close