বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মাভাবিপ্রবির ২৭০০ কোটি টাকার প্রকল্প পাসের আশ্বাস শিক্ষামন্ত্রীর      ● বাউফলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৮২      ● হোমনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত      ● মীরসরাইয়ে 'বিশ্ব হাত ধোয়া দিবস' পালিত       ● মায়ের মৃত্যুর সময় পাশে ছিলেন শিখর, জানালেন জাহ্নবি      ● পটুয়াখালীতে ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬’ পালিত      ● ‘কিং’-এর শুটিংয়ে ব্যস্ত, জন্মদিনে আয়োজন নেই শাহরুখের      ● নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা      ● শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান      ● রৌমারীতে যুবদলে ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত      ● হাম উপসর্গে আরও দুজনের মৃত্যু, নতুন রোগী ১,৪১২      
মাভাবিপ্রবির ২৭০০ কোটি টাকার প্রকল্প পাসের আশ্বাস শিক্ষামন্ত্রীর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৪:৫৭ পিএম

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রস্তাবিত প্রকল্প পাস করানোর আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ‘মাভাবিপ্রবি দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত ‘রিসার্চ এক্সিলেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন। এ সময় দেশের ৫৭টি বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে তৃতীয় ভাষা ইনস্টিটিউট চালুর কথাও জানান তিনি।

শিক্ষামন্ত্রী গবেষণালব্ধ জ্ঞান দেশের শিল্পপ্রতিষ্ঠানে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষার্থীদের গবেষণার ফলাফল উৎপাদন ও শিল্প খাতে প্রয়োগের কার্যকর উদ্যোগ নিতে হবে। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. সুলতান সালাহউদ্দিন টুকু বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে এক হাজার আসনের ছাত্র হল, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে এক হাজার আসনের ছাত্রী হল এবং একটি স্পোর্টস জোন নির্মাণে সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠান ও স্থানীয় সমাজের সম্পর্ক জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। আয়োজনে দেশীয় শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে ২৪টি এবং বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে ১৪টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ ছাড়া ২০২৬ সালের ৩০ জন শিক্ষক ও ১৯ জন শিক্ষার্থীকে ‘রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  মাভাবিপ্রবি   শিক্ষামন্ত্রী   আ ন ম এহসানুল হক মিলন   উন্নয়ন প্রকল্প   তৃতীয় ভাষা ইনস্টিটিউট   গবেষণা   বিশ্ববিদ্যালয়   টাঙ্গাইল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close