প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৫:১২ পিএম

সোশ্যাল মিডিয়ায় অপ্রাসঙ্গিক কনটেন্ট ও অ্যালগরিদমের সুপারিশে বিরক্ত ব্যবহারকারীদের ফিড নিয়ন্ত্রণের সুযোগ বাড়াচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক ও ইউটিউব। নতুন ফিচারগুলোর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী কনটেন্ট সাজাতে এবং অপছন্দের বিষয়বস্তু কমিয়ে আনতে পারবেন।
দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো কালানুক্রমিক ফিডের পরিবর্তে অ্যালগরিদমের মাধ্যমে কনটেন্ট দেখানোর ওপর নির্ভর করছে। এতে অনেক সময় ব্যবহারকারীদের আগ্রহের সঙ্গে মিল না থাকা ভিডিও ও পোস্ট সামনে আসে। এ সমস্যা সমাধানে ইনস্টাগ্রামের ‘ইউর অ্যালগরিদম’ ফিচারে স্বাভাবিক ভাষায় পছন্দ-অপছন্দ জানানোর সুযোগ রয়েছে। টিকটকের ‘ম্যানেজ টপিকস’ ও ‘স্মার্ট কিওয়ার্ড ফিল্টারিং’ দিয়ে নির্দিষ্ট বিষয় নিয়ন্ত্রণ এবং পছন্দের শব্দের ভিত্তিতে ভিডিও ফিল্টার করা যায়। অন্যদিকে, ইউটিউবের ‘কাস্টম ফিড’ ফিচারে ওয়ার্কআউট বা এএসএমআরের মতো নির্দিষ্ট আগ্রহ অনুযায়ী আলাদা ট্যাব তৈরির সুবিধা রয়েছে।
তবে বিশেষজ্ঞদের মতে, ব্যবহারকারীরা মুখে যে ধরনের কনটেন্ট পছন্দের কথা বলেন, অনলাইনে তাঁদের আচরণ সব সময় তার সঙ্গে মেলে না। নেতিবাচক কনটেন্টেও ব্যবহারকারীদের বেশি সাড়া দেওয়ার প্রবণতা অ্যালগরিদমকে প্রভাবিত করতে পারে। ফলে ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী কনটেন্ট দেখানোর পাশাপাশি ফিডের ওপর তাঁদের নিয়ন্ত্রণ বজায় রাখাই এখন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর বড় চ্যালেঞ্জ।
স্বদেশ প্রতিদিন/এস পি