বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মীরসরাইয়ে 'বিশ্ব হাত ধোয়া দিবস' পালিত       ● মায়ের মৃত্যুর সময় পাশে ছিলেন শিখর, জানালেন জাহ্নবি      ● পটুয়াখালীতে ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬’ পালিত      ● ‘কিং’-এর শুটিংয়ে ব্যস্ত, জন্মদিনে আয়োজন নেই শাহরুখের      ● নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা      ● শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান      ● রৌমারীতে যুবদলে ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত      ● হাম উপসর্গে আরও দুজনের মৃত্যু, নতুন রোগী ১,৪১২      ● বৃদ্ধা মাকে বাড়িছাড়া করার অভিযোগ ছেলের বিরুদ্ধে      ● গুলিস্তানে ডিএসসিসির অভিযান, শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ      ● ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ১ ট্রিলিয়ন ডলারের প্রত্যাশা প্রধানমন্ত্রীর      ● কেন্দুয়ায় ওয়ার্ড মেম্বারসহ ৬ জুয়ারি আটক      
মীরসরাইয়ে 'বিশ্ব হাত ধোয়া দিবস' পালিত
প্রতিনিধি, মীরসরাই (চট্টগ্রাম)
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৪:৫০ পিএম

চট্টগ্রামের মীরসরাইয়ে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, মীরসরাইয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাফাত ইবনে মোরশেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসাইন, সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, সমবায় কর্মকর্তা দিবাকর দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ, আইসিটি কর্মকর্তা মহিউদ্দিন জিলানীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিরাপদ পানি এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। বিভিন্ন রোগের সংক্রমণ প্রতিরোধে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বিশেষ করে খাবার খাওয়ার আগে, টয়লেট ব্যবহারের পর এবং বাইরে থেকে বাড়িতে ফেরার পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার বিষয়ে শিশুদের সচেতন করা জরুরি।

বক্তারা আরও বলেন, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীরা নিজেদের পাশাপাশি পরিবার ও আশপাশের মানুষকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আলোচনা সভায় হাত ধোয়ার সঠিক নিয়ম, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থার প্রয়োজনীয়তা এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।







স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close