বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● চায়না শিল্পাঞ্চলের প্রথম কারখানা চালুর লক্ষ্য ১৮ মাসের মধ্যে      ● নারী চিকিৎসকের সামনে পুরুষের ব্যথা কমে কেন?      ● কৃষি বিশ্ববিদ্যালয় সদরে স্থাপনের দাবিতে বিক্ষোভ      ● ঘরে থেকেও চোখে জ্বালাপোড়া? স্বস্তি পাবেন যেভাবে      ● মাভাবিপ্রবির ২৭০০ কোটি টাকার প্রকল্প পাসের আশ্বাস শিক্ষামন্ত্রীর      ● বাউফলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৮২      ● হোমনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত      ● মীরসরাইয়ে 'বিশ্ব হাত ধোয়া দিবস' পালিত       ● মায়ের মৃত্যুর সময় পাশে ছিলেন শিখর, জানালেন জাহ্নবি      ● পটুয়াখালীতে ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬’ পালিত      ● ‘কিং’-এর শুটিংয়ে ব্যস্ত, জন্মদিনে আয়োজন নেই শাহরুখের      
নারী চিকিৎসকের সামনে পুরুষের ব্যথা কমে কেন?
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:০৮ পিএম

নারী চিকিৎসক বা গবেষকের সামনে পুরুষরা তুলনামূলক কম ব্যথা অনুভব করেন—সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, নারী পরীক্ষকের উপস্থিতিতে একই মাত্রার ব্যথা অনুভব করাতে তুলনামূলক বেশি শারীরিক উদ্দীপনার প্রয়োজন হয়েছে। গবেষণাটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক ও অ্যানেস্থেসিওলজি বিশেষজ্ঞ আনা স্লেগ্রেন এংস্কভ।

গবেষণার প্রথম ধাপে সুস্থ স্বেচ্ছাসেবকদের পায়ে লেজার প্রয়োগ করে ব্যথা তৈরি করা হয়। পরে নিয়ন্ত্রিত পরীক্ষায় হাতে বৈদ্যুতিক উদ্দীপনা দিয়ে ব্যথা অনুভবের মাত্রা যাচাই করা হয়। নারী ও পুরুষ পরীক্ষক একই ধরনের পোশাক পরেন এবং নির্ধারিত নির্দেশনা অনুসরণ করেন। পরীক্ষায় নারী পরীক্ষকের উপস্থিতিতে ব্যথা অনুভবের ক্ষেত্রে পার্থক্য দেখা যায়।

গবেষকেরা পরে স্ক্যান ইউনিভার্সিটি হসপিটালের অস্ত্রোপচার-পরবর্তী ওয়ার্ডের ২৪৫ জন রোগীর ওপর জরিপ চালান। এতে দেখা যায়, নারী রোগীদের ব্যথা প্রকাশে পরীক্ষকের লিঙ্গভেদে উল্লেখযোগ্য পার্থক্য ছিল না। তবে পুরুষ রোগীরা নারী গবেষকের কাছে তুলনামূলক কম ব্যথা অনুভব করার কথা জানান। গবেষকদের ধারণা, চোখে চোখ রেখে কথা বলা, মৃদু হাসি কিংবা সহমর্মিতাপূর্ণ আচরণ এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। তবে এর পেছনের কারণ নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  নারী চিকিৎসক   ব্যথা অনুভব   লুন্ড বিশ্ববিদ্যালয়   চিকিৎসাবিজ্ঞান   গবেষণা   অস্ত্রোপচার   স্বাস্থ্য সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close