প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৪:৫২ পিএম

কুমিল্লার হোমনায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে কুমিল্লা উত্তর জেলা যুবদলের উদ্যোগে হোমনা আদর্শ স্কুল মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে হোমনা উপজেলা যুবদলের পাশাপাশি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সেলিম মাস্টারের নেতৃত্বে র্যালিটি আনন্দ, মিছিল ও স্লোগানে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর হোমনা উপজেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে সেলিম ভূঁইয়া যুবদলের ইতিহাস, সংগ্রাম ও ঐতিহ্য তুলে ধরেন। যুবদল রাজপথে জীবন বাজি রেখে দেশ ও দলের জন্য কাজ করে গেছে। তিনি বলেন, দেশের উন্নয়নে বিএনপি সরকারের অবদানে যুবদলের ভূমিকা অত্যাধিক। এছাড়াও দলকে সুসংগঠিত রাখতে তাদের অবদান অত্যাধিক। হোমনার উন্নয়নে যুবদলকে অংশীদার করতে চাই।
হোমনা উপজেলা যুবদলের আহ্বায়ক এমএ জামালের সভাপতিত্বে ও সদস্য সচিব জহিরুল ইসলাম জহিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভিপি মুকুল, উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, পৌর বিএনপির সভাপতি মো. সানাউল্লাহ সরকার, পৌর সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. জাকির হাসান, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আ. লতিফ, পৌর যুবদলের আহ্বায়ক মো. আলমগীর প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/এফএইচ