বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বাউফলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৮২      ● হোমনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত      ● মীরসরাইয়ে 'বিশ্ব হাত ধোয়া দিবস' পালিত       ● মায়ের মৃত্যুর সময় পাশে ছিলেন শিখর, জানালেন জাহ্নবি      ● পটুয়াখালীতে ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬’ পালিত      ● ‘কিং’-এর শুটিংয়ে ব্যস্ত, জন্মদিনে আয়োজন নেই শাহরুখের      ● নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা      ● শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান      ● রৌমারীতে যুবদলে ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত      ● হাম উপসর্গে আরও দুজনের মৃত্যু, নতুন রোগী ১,৪১২      ● বৃদ্ধা মাকে বাড়িছাড়া করার অভিযোগ ছেলের বিরুদ্ধে      
বাউফলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
প্রতিনিধি, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৪:৫৭ পিএম

পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বাউফল সরকারি কলেজ রোড থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এরপর উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরের মুক্তিযুদ্ধ মঞ্চে গিয়ে শেষ হয়।

উপজেলা যুবদলের সভাপতি পদপ্রত্যাশী ও সাবেক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মুজাহিদ মুন্সির নেতৃত্বে আয়োজিত এ শোভাযাত্রায় উপজেলার ১৫টি ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

শোভাযাত্রা শেষে মুক্তিযুদ্ধ মঞ্চে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুজাহিদ মুন্সি। বক্তব্যে তিনি বর্তমান উপজেলা যুবদল কমিটির তীব্র সমালোচনা করে বলেন, বর্তমান উপজেলা যুবদলের কমিটি 'যুবলীগ মার্কা' কমিটি। এর নেতারা দলের নাম ভাঙিয়ে নিজেদের স্বার্থ হাসিল করছেন। দুঃসময়ে ত্যাগ স্বীকার করা নেতাকর্মীরা অচিরেই এর দাঁতভাঙা জবাব দেবেন বলে তিনি হুঁশিয়ারি ব্যক্ত করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বাপ্পি জোমাদ্দার, কনকদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি টিপু মুন্সি, দাশপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাকিব, কালিশুরী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুল ইসলাম, কেশবপুর ইউনিয়নের যুবদল নেতা হেমায়েত, বগা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাব্বি, আদাবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মিজান, নওমালা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাকিব মৃধা, চন্দ্রদ্বীপ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান ও সাইদুল ইসলামসহ যুবদল ও ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির সহযোগী যুব সংগঠন হিসেবে 'বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল' প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী (২৭ ও ২৮ অক্টোবর) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।






স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close