বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● টেসলা-স্পেসএক্স একীভূত হলে মূল্য ছাড়াবে ৩ ট্রিলিয়ন ডলার      ● বিশ্বের সেরা রেস্তোরাঁর তালিকায় ইউরোপের ২০টি      ● রাইস ওয়াটারে কি সত্যিই চুল লম্বা হয়?      ● চালের সহায়তা পাননি ৩ হাজার ২৯৪ জেলে      ● ‘বিগ-বি’ প্রকল্পে ভারতকে যুক্ত করার প্রস্তাব দিতে পারে জাপান      ● নিষেধাজ্ঞার মধ্যেও ফোনে অর্ডার দিলেই মিলছে ইলিশ      ● মোংলা বন্দরের জেটি ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী       ● জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ আছে: রিজভী      ● অজ্ঞাত রোগে একের পর এক মরছে মরিচগাছ      ● ইশরাককে নিয়ে প্রিন্স মাহমুদের আবেগঘন বার্তা      ● আলিফ হত্যাকারীদের ফাসির দাবিতে মানববন্ধন      ● সাজেক সড়কে অবরোধ ঘিরে সংঘর্ষ, নিরাপদে সরানো হলো পর্যটকদের      
টেসলা-স্পেসএক্স একীভূত হলে মূল্য ছাড়াবে ৩ ট্রিলিয়ন ডলার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৩:০৬ পিএম

প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা ও স্পেসএক্সকে একীভূত করার পরিকল্পনা চলছে। এ দুই প্রতিষ্ঠান এক হলে সম্মিলিত বাজারমূল্য ৩ ট্রিলিয়ন ডলারের বেশি হতে পারে। বাস্তবায়িত হলে এটি করপোরেট ইতিহাসের বৃহত্তম একীভূতকরণ হতে পারে।

গত মঙ্গলবার স্পেসএক্সের প্রান্তিক আয়বিষয়ক এক সভায় মাস্ক জানান, সম্ভাব্য একীভূতকরণের বিষয়টি পর্যালোচনায় উভয় প্রতিষ্ঠান আলাদা বিশেষ কমিটি গঠন করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তির ক্ষেত্রে প্রতিষ্ঠান দুটির কাজ পরস্পরের পরিপূরক হওয়ায় এ উদ্যোগকে সম্ভাবনাময় বলে উল্লেখ করেন তিনি।

তবে প্রস্তাবটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মাস্ক। তাঁর ভাষ্য অনুযায়ী, বিশেষ কমিটিগুলোকে প্রথমে একটি সুনির্দিষ্ট প্রস্তাব তৈরি করতে হবে। এরপর তা শেয়ারহোল্ডারদের ভোটে তোলা হবে। পরিকল্পনাটি বাস্তবায়নে টেসলার অন্তত ৫০ শতাংশ শেয়ারহোল্ডারের অনুমোদন প্রয়োজন হবে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ইলন মাস্ক   টেসলা   স্পেসএক্স   একীভূতকরণ   প্রযুক্তি   কৃত্রিম বুদ্ধিমত্তা   ব্যবসা   বিশ্ব অর্থনীতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close