প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৪:৫১ পিএম

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের ২৮ অক্টোবরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৯ জনে। এ বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩০ হাজার ২১৯ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৮১৬ জন। এ সময়ে এ বিভাগে ছয়জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম বিভাগে ৩১৩ জন ভর্তি ও একজনের মৃত্যু হয়েছে। খুলনায় ২১৪ জন ভর্তি হয়েছেন, মারা গেছেন একজন। রাজশাহীতে ভর্তি হয়েছেন ২১৭ জন, সেখানেও একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বরিশালে ১৯৪ জন, রংপুরে ১১৬ জন, ময়মনসিংহে ৮৪ জন ও সিলেটে ২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১ লাখ ২৩ হাজার ৬০৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬ হাজার ২০৫ জন। চলতি বছর বিভাগগুলোর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৯২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনায় ৭৭, চট্টগ্রামে ৪০, ময়মনসিংহে ৩৩, বরিশালে ২৯, রাজশাহীতে ২৮, রংপুরে ৭ ও সিলেটে ৩ জনের মৃত্যু হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি