বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মীরসরাইয়ে 'বিশ্ব হাত ধোয়া দিবস' পালিত       ● মায়ের মৃত্যুর সময় পাশে ছিলেন শিখর, জানালেন জাহ্নবি      ● পটুয়াখালীতে ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬’ পালিত      ● ‘কিং’-এর শুটিংয়ে ব্যস্ত, জন্মদিনে আয়োজন নেই শাহরুখের      ● নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা      ● শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান      ● রৌমারীতে যুবদলে ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত      ● হাম উপসর্গে আরও দুজনের মৃত্যু, নতুন রোগী ১,৪১২      ● বৃদ্ধা মাকে বাড়িছাড়া করার অভিযোগ ছেলের বিরুদ্ধে      ● গুলিস্তানে ডিএসসিসির অভিযান, শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ      ● ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ১ ট্রিলিয়ন ডলারের প্রত্যাশা প্রধানমন্ত্রীর      ● কেন্দুয়ায় ওয়ার্ড মেম্বারসহ ৬ জুয়ারি আটক      
মায়ের মৃত্যুর সময় পাশে ছিলেন শিখর, জানালেন জাহ্নবি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৪:৪৮ পিএম

বলিউড অভিনেত্রী জাহ্নবি কাপুরের জীবনে দীর্ঘদিন ধরেই রয়েছেন প্রেমিক শিখর পাহাড়িয়া। মাত্র ১৫-১৬ বছর বয়স থেকেই শিখর তার জীবনের সঙ্গে জড়িয়ে আছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। প্রয়াত মা শ্রীদেবীর মৃত্যুর সময় শিখর যেভাবে তার পাশে দাঁড়িয়েছিলেন, সেই স্মৃতিও সম্প্রতি ভাগ করে নিয়েছেন জাহ্নবি।

করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর নবম সিজনের আসন্ন পর্বে জাহ্নবি জানান, ২০১৮ সালে শ্রীদেবীর মৃত্যুর সময় শিখর লন্ডনে পড়াশোনা করছিলেন। কিন্তু তার কঠিন সময়ে পাশে থাকতে মাঝ সেমিস্টারে পড়াশোনায় বিরতি দিয়ে মুম্বাইয়ে ফিরে আসেন শিখর। পরে জাহ্নবি জানতে পারেন, প্রায় এক মাস জুহুতে এক বন্ধুর বাড়িতে ছিলেন তিনি, যাতে প্রয়োজনে জাহ্নবির পাশে থাকতে পারেন। অভিনেত্রীর ভাষ্য, ‘যদি কোনো সময় ওর আমাকে প্রয়োজন হয়, তাই আমি শুধু ওর আশপাশে থাকতে চাই।’

এর আগে এক পডকাস্টে শিখরের উপস্থিতি তাকে মানসিক নিরাপত্তা দেয় বলে জানিয়েছিলেন জাহ্নবি। ভালোবাসা তাকে নিজের ভাবনার ওপর আস্থা রাখতে এবং দুর্বল মুহূর্তেও স্বচ্ছন্দ থাকতে সাহায্য করে বলেও জানান তিনি। ‘কফি উইথ করণ’-এর আসন্ন পর্বে জাহ্নবির সঙ্গে দেখা যাবে বরুণ ধাওয়ান ও অর্জুন কাপুরকেও।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  জাহ্নবি কাপুর   শিখর পাহাড়িয়া   শ্রীদেবী   বলিউড   কফি উইথ করণ   তারকাদের প্রেম   বিনোদন সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close