বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কৃষি বিশ্ববিদ্যালয় সদরে স্থাপনের দাবিতে বিক্ষোভ      ● ঘরে থেকেও চোখে জ্বালাপোড়া? স্বস্তি পাবেন যেভাবে      ● মাভাবিপ্রবির ২৭০০ কোটি টাকার প্রকল্প পাসের আশ্বাস শিক্ষামন্ত্রীর      ● বাউফলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৮২      ● হোমনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত      ● মীরসরাইয়ে 'বিশ্ব হাত ধোয়া দিবস' পালিত       ● মায়ের মৃত্যুর সময় পাশে ছিলেন শিখর, জানালেন জাহ্নবি      ● পটুয়াখালীতে ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬’ পালিত      ● ‘কিং’-এর শুটিংয়ে ব্যস্ত, জন্মদিনে আয়োজন নেই শাহরুখের      ● নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা      ● শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান      
কৃষি বিশ্ববিদ্যালয় সদরে স্থাপনের দাবিতে বিক্ষোভ
প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:০৩ পিএম

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা সদরের কাছাকাছি শরীয়তপুর-ঢাকা মহাসড়কের পাশে স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপু মাদবরের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে সদর, নড়িয়া ও জাজিরাসহ জেলার বিভিন্ন উপজেলার কয়েক হাজার মানুষ অংশ নেন।

বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে শরীয়তপুর সদর উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।

সমাবেশে মাহাবুব মোর্শেদ টিপু মাদবর বলেন, “শরীয়তপুরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। সেই দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে আলোচনার সময় শরীয়তপুর সদরসংলগ্ন কোটাপাড়া ব্রিজের ওপারে একটি স্থান নির্ধারণ করা হয়েছিল। শিক্ষার্থীদের যাতায়াত, আবাসনসহ সার্বিক বিষয় বিবেচনা করেই স্থানটি নির্ধারণ করা হয়েছিল।”

তিনি আরও বলেন, “ইদানীং আমরা শুনতে পাচ্ছি, শরীয়তপুর সদর থেকে দূরে ডামুড্যায় বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। সেখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের বিভিন্ন সমস্যায় পড়তে হতে পারে। আমরা চাই, শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা সদরের কাছাকাছি কোনো সুবিধাজনক স্থানে প্রতিষ্ঠা করা হোক।”





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close