মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর, সময় সকাল ১১টা      ● কুমিল্লায় পরিত্যক্ত বস্তা থেকে বিদেশি পিস্তল ও দুই ম্যাগাজিন উদ্ধার      ● কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত      ● জাতীয় গ্রিডে বিপর্যয়, ঢাকা-চট্টগ্রামের একাংশ বিদ্যুৎহীন      ● মাধবপুরে পুলিশের ওপর হামলা, যুবকের এক বছরের জেল      ● কুমিল্লায় প্রথমবার থামল কক্সবাজারগামী ট্রেন, উচ্ছ্বাসে ভাসছেন যাত্রীরা      ● কুমিল্লায় ডাম্পিংয়ে থাকা মোটরসাইকেল নিতে এসে ধরা ভুয়া সিআইডি অফিসার      ● ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার      ● কুরুকপাতায় ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল যুব সংঘ      ● নারিন্দায় হযরত শাহ আহসান উল্লাহ (রহ.) ওরস আজ      ● সৌদি আরবে নিরাপত্তাঝুঁকি, জরুরি নয় এমন মার্কিন কর্মকর্তাদের ফেরার নির্দেশ      ● পাঁচ বছরে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগের প্রাক্কলন, স্বাগত জানালেন দুই প্রধানমন্ত্রী      
এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর, সময় সকাল ১১টা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৩:৩৬ পিএম

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হবে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, ৩১ অক্টোবর সকাল ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। এ বছর ২ জুলাই দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের পরীক্ষা নির্ধারিত সময়ের পরে শেষ হয়।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। পরীক্ষার জন্য সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্র এবং ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত ছিল।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  এইচএসসি পরীক্ষা   এইচএসসির ফল   ফল প্রকাশ   শিক্ষা বোর্ড   শিক্ষার্থী   বাংলাদেশ শিক্ষা   পরীক্ষার ফলাফল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close