প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৪:৪১ পিএম আপডেট: ২৮.১০.২০২৬ ৪:৪২ PM

কুড়িগ্রামের রৌমারীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশের ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
উপজেলা যুবদলের আয়োজনে বুধবার সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করা হয়। দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়।
পরে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দিন আকন্দের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান পলাশের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আজিজুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক চেয়ারম্যান, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, সাবেক যুগ্ম আহ্বায়ক মুনজুরুল ইসলাম মঞ্জু ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রানা।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার সকল ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/এফএইচ