বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● হাম উপসর্গে আরও দুজনের মৃত্যু, নতুন রোগী ১,৪১২      ● বৃদ্ধা মাকে বাড়িছাড়া করার অভিযোগ ছেলের বিরুদ্ধে      ● গুলিস্তানে ডিএসসিসির অভিযান, শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ      ● ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ১ ট্রিলিয়ন ডলারের প্রত্যাশা প্রধানমন্ত্রীর      ● কেন্দুয়ায় ওয়ার্ড মেম্বারসহ ৬ জুয়ারি আটক      ● ছাত্রদল নেতার স্ত্রী নাসরিনের প্রথম জানাজা সম্পন্ন      ● দেশি মাছের প্রাকৃতিক উৎপাদন বাড়াতে পরিকল্পনা নেওয়া হয়েছে --মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ      ● আশুগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন      ● জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা      ● রূপগঞ্জের এমপি দীপুকে ঘিরে নিউইয়র্কে সংবর্ধনার আয়োজন      ● যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত      ● সবুজের বুকে সেলিনার স্বপ্নবুনন      
হাম উপসর্গে আরও দুজনের মৃত্যু, নতুন রোগী ১,৪১২
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৪:৩৬ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪১২ জন। বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩২২ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৯০ জন। গত ১৫ মার্চ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩১৯ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৬৩১ জন। এ সময়ের মধ্যে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯২ হাজার ১৭৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ১৩৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুজনের মৃত্যু হলেও নিশ্চিত হামে মৃত্যুর কোনো নতুন তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  হাম   হাম উপসর্গ   স্বাস্থ্য অধিদপ্তর   শিশুস্বাস্থ্য   হাম আক্রান্ত রোগী   বাংলাদেশে হাম   হামজনিত মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close