বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান      ● রৌমারীতে যুবদলে ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত      ● হাম উপসর্গে আরও দুজনের মৃত্যু, নতুন রোগী ১,৪১২      ● বৃদ্ধা মাকে বাড়িছাড়া করার অভিযোগ ছেলের বিরুদ্ধে      ● গুলিস্তানে ডিএসসিসির অভিযান, শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ      ● ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ১ ট্রিলিয়ন ডলারের প্রত্যাশা প্রধানমন্ত্রীর      ● কেন্দুয়ায় ওয়ার্ড মেম্বারসহ ৬ জুয়ারি আটক      ● ছাত্রদল নেতার স্ত্রী নাসরিনের প্রথম জানাজা সম্পন্ন      ● দেশি মাছের প্রাকৃতিক উৎপাদন বাড়াতে পরিকল্পনা নেওয়া হয়েছে --মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ      ● আশুগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন      ● জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা      ● রূপগঞ্জের এমপি দীপুকে ঘিরে নিউইয়র্কে সংবর্ধনার আয়োজন      
শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান
প্রতিনিধি, ‎গজারিয়া (মুন্সীগঞ্জ)
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৪:৪৪ পিএম

গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের ২৭ নং দক্ষিণকান্দি বাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল সাড়ে ১১টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঐতিহ্যবাহী ২৭ নং দক্ষিণকান্দি বাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান ও ২৩০ জন সাধারণ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ (খাতা, কলম ও পেন্সিল) বিতরণ করা হয়েছে।

সৌদি আরব প্রবাসী, ব্যবসায়ী ও সমাজসেবক মো. দোলন মুন্সীর পরিবারের অর্থায়নে ও শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিদ্যালয়ের ২৩০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম ও পেন্সিল বিতরণ করা হয়েছে।

এছাড়াও সমাজসেবক দোলন মুন্সীর উদ্যোগ ও ব্যবস্থাপনায় বাউশিয়া মধ্যমকান্দি গ্রামে সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে গ্রামীণ সড়কের বিভিন্ন স্থানে ৬টি সোলার প্যানেল স্থাপন করা হয়েছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সোলায়মান মিয়ার পরিচালনায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. খোকন প্রধান, ৬৬ নং খায়রুন্নেছা বক্তারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন, সমাজসেবক মোস্তফা প্রধান ও জাকির হোসেন প্রমুখ।







স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close