বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ‘কিং’-এর শুটিংয়ে ব্যস্ত, জন্মদিনে আয়োজন নেই শাহরুখের      ● নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা      ● শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান      ● রৌমারীতে যুবদলে ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত      ● হাম উপসর্গে আরও দুজনের মৃত্যু, নতুন রোগী ১,৪১২      ● বৃদ্ধা মাকে বাড়িছাড়া করার অভিযোগ ছেলের বিরুদ্ধে      ● গুলিস্তানে ডিএসসিসির অভিযান, শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ      ● ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ১ ট্রিলিয়ন ডলারের প্রত্যাশা প্রধানমন্ত্রীর      ● কেন্দুয়ায় ওয়ার্ড মেম্বারসহ ৬ জুয়ারি আটক      ● ছাত্রদল নেতার স্ত্রী নাসরিনের প্রথম জানাজা সম্পন্ন      ● দেশি মাছের প্রাকৃতিক উৎপাদন বাড়াতে পরিকল্পনা নেওয়া হয়েছে --মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ      ● আশুগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন      
‘কিং’-এর শুটিংয়ে ব্যস্ত, জন্মদিনে আয়োজন নেই শাহরুখের
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৪:৪০ পিএম

বলিউড তারকা শাহরুখ খানের জন্মদিন ঘিরে প্রতিবছরই অনুরাগীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়। ২ নভেম্বর তার জন্মদিনে মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়ি ‘মান্নাত’-এর সামনে ভিড় করেন হাজারো ভক্ত। তবে এবার ৬১তম জন্মদিনে অনুরাগীদের সঙ্গে বার্ষিক সাক্ষাৎ ও আলাপচারিতার আয়োজন করছেন না এই অভিনেতা।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিংয়ের ব্যস্ততার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিনেমার কাজের চূড়ান্ত পর্যায়ে থাকায় নির্ধারিত দিনে অনুষ্ঠান আয়োজন সম্ভব নয় বলে তার প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে ফ্যান ক্লাবগুলোকে জানানো হয়েছে। অনুরাগীদের জন্য বড় কোনো ভেন্যুতে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনাও করা হয়েছিল।

ভক্তদের হতাশার জন্য শাহরুখের টিম দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে সিনেমাটি মুক্তির আগে আরও বড় পরিসরে অনুরাগীদের সঙ্গে দেখা করার আয়োজন করা যায় কি না, তা নিয়ে ভবিষ্যতে ভাবার ইঙ্গিতও দেওয়া হয়েছে। তবে বিকল্প কোনো অনুষ্ঠানের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  শাহরুখ খান   জন্মদিন   বলিউড   কিং সিনেমা   রেড চিলিজ এন্টারটেইনমেন্ট   বিনোদন সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close