বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত      ● ৬০ শতাংশ ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহুর দল      ● চাল ও আটায় ফর্টিফিকেশন বাধ্যতামূলক করার আহ্বান প্রতিমন্ত্রীর      ● জামালপুরের জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত      ● ঘূর্ণিঝড় অর্ণবে ভারতে ২ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৭১৪ গ্রাম      ● জাপানি মডেলে ঢাকার ২১ স্কুলে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু      ● সাইবার হামলার শঙ্কায় সাময়িক বন্ধ এনআইডি সার্ভার      ● মাদ্রাসার সভাপতি-পরিচালক আনছারুলের বিরুদ্ধে একাধিক অভিযোগ, শুনানিতে অনুপস্থিতির দাবি      ● ঢাকার সব ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা ডিএনসিসি প্রশাসকের      ● উপজেলা পর্যায়ে ১৫১ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী      ● সচেতন সমাজ গড়তে সাটুরিয়ায় শিক্ষার্থীদের অঙ্গীকার      ● বাংলাদেশে বিনিয়োগ ও সহযোগিতা বাড়াতে চায় জেবিআইসি      
জাপানি মডেলে ঢাকার ২১ স্কুলে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ২:৪০ পিএম আপডেট: ২৮.১০.২০২৬ ২:৪৫ PM

জাপানের ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১টি স্কুলে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করতে যাচ্ছে জেলা প্রশাসন। বিদ্যালয় পরিচ্ছন্ন রাখা, শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ তৈরি এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানো এ উদ্যোগের মূল লক্ষ্য।


বুধবার সকাল ১১টায় ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ে ‘ক্লিন স্কুল টিম’-এর পাইলট প্রকল্পের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন ঢাকার বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।


কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা প্রতিদিন ১৫ থেকে ২০ মিনিট শ্রেণিকক্ষ, করিডোর ও পাঠাগারের মতো নিরাপদ স্থান পরিষ্কার করবে। এ কাজে শিক্ষকরা তদারকি করবেন। তবে টয়লেট, নোংরা ড্রেন ও ঝুঁকিপূর্ণ স্থান পরিষ্কারের দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট কর্মীরা।


এ ছাড়া প্রতি সপ্তাহে বিদ্যালয়ে ডেঙ্গুর ঝুঁকি পরীক্ষা করা হবে। কোথাও পানি জমে আছে কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্জ্য আলাদা করে ফেলা এবং পচনশীল বর্জ্য থেকে জৈব সার তৈরির বিষয়েও শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে।


‘আমার বাসা, আমার দায়িত্ব’ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বাড়িতেও পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে ভালো কাজ করা স্কুল, শ্রেণি ও শিক্ষার্থীদের পুরস্কৃত করার পরিকল্পনা রয়েছে।


জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, পরিচ্ছন্নতা শুধু স্কুল পরিষ্কার রাখার বিষয় নয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের দায়িত্ববোধ, শ্রমের মর্যাদা এবং পরিবেশের প্রতি যত্নশীল হওয়ার শিক্ষা দেওয়া সম্ভব।


বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া বলেন, শিক্ষার্থীরা নিজেদের স্কুল পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুললে পরিবার ও সমাজেও এর ইতিবাচক প্রভাব পড়বে।


উল্লেখ্য, গত ৮ জুলাই ঢাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ‘ক্লিন স্কুল টিম’ গঠন করে জেলা প্রশাসন। প্রায় তিন মাস ধরে বিভিন্ন দেশের পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যালোচনা করে বাংলাদেশের উপযোগী করে জাপানের ও-সোজি মডেলে এ কর্মসূচি সাজানো হয়েছে।








স্বদেশ প্রতিদিন/এফএইচ







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close