মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জন নিয়োগ      ● শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা      ● বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালের স্বপ্ন বাংলাদেশের      ● সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধীদের মিছিল      ● ড্রোন হামলার পর জাহাজে আগুন, পরে ডুবে যায়      ● প্রেমিকের মৃত্যুর পর প্রেমিকারও মৃত্যু      ● চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু      ● ৮৫ বছর বয়সে প্রথমবার বিরোধীদল জামায়াত: শেখ রবিউল      ● ভালুকায় মিশুক-সিএনজি মালিক সমিতির নতুন কমিটি      ● দেব-শুভশ্রীর ঘনিষ্ঠ দৃশ্য ঘিরে সমালোচনা      ● সম্পর্ক টিকিয়ে রাখতে ছোট যত্নের গুরুত্ব      ● একসঙ্গে ৩০ ব্যাংকের প্রযুক্তিনির্ভর সেবা বন্ধ      
৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জন নিয়োগ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ২:২১ পিএম

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের পর ৪৯তম বিসিএসে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (৫ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দ্বিতীয় দফায় এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর ৪৯তম বিসিএসে ৬১১ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

তখন পুলিশ ভেরিফিকেশনের নামে অনেককে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছিলেন পিএসসির সুপারিশপ্রাপ্তরা। এ নিয়ে তারা আন্দোলনেও নামেন।

নিয়োগের প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্তদের আগামী ১২ অক্টোবরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে পরবর্তী কোনো নির্দেশ না পেলে ওই তারিখেই তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগ দিতে হবে।

নির্ধারিত তারিখে যোগদান না করলে তারা চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ৪৯তম বিসিএস   বিসিএস   শিক্ষা ক্যাডার   নিয়োগ   পিএসসি   জনপ্রশাসন মন্ত্রণালয়   শিক্ষা মন্ত্রণালয়   সরকারি চাকরি   বিসিএস নিয়োগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close