মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা      ● বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালের স্বপ্ন বাংলাদেশের      ● সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধীদের মিছিল      ● ড্রোন হামলার পর জাহাজে আগুন, পরে ডুবে যায়      ● প্রেমিকের মৃত্যুর পর প্রেমিকারও মৃত্যু      ● চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু      ● ৮৫ বছর বয়সে প্রথমবার বিরোধীদল জামায়াত: শেখ রবিউল      ● ভালুকায় মিশুক-সিএনজি মালিক সমিতির নতুন কমিটি      ● দেব-শুভশ্রীর ঘনিষ্ঠ দৃশ্য ঘিরে সমালোচনা      ● সম্পর্ক টিকিয়ে রাখতে ছোট যত্নের গুরুত্ব      ● একসঙ্গে ৩০ ব্যাংকের প্রযুক্তিনির্ভর সেবা বন্ধ      ● চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী      
শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ২:০৯ পিএম

আর্জেন্টাইন ফুটবলে দুই দশকের এক অবিশ্বাস্য অধ্যায়ের পর্দা নামতে যাচ্ছে। আলবিসেলেস্তেদের জার্সিতে নিজের শেষ ম্যাচের কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন লিওনেল মেসি।

সতীর্থ ও কোচিং স্টাফদের সঙ্গে শেষ অনুশীলন সেশনের কয়েকটি ছবি শেয়ার করে এই ফুটবল মহাতারকা লিখেছেন, ‘বিশেষ কিছু মুহূর্ত, যা খুব মিস করব।’

মঙ্গলবার ভোরে বুয়েনস আইরেসের ঐতিহ্যবাহী এস্তাদিও মনুমেন্তালে বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। জাতীয় দলের হয়ে এটিই হতে যাচ্ছে ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের শেষ আন্তর্জাতিক ম্যাচ।

প্রিয় অধিনায়ক ও ১০ নম্বর জার্সির নায়কের শেষ ম্যাচকে ঘিরে বুয়েনস আইরেসে তৈরি হয়েছে আবেগঘন পরিবেশ। আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের পথচলা শেষ হতে চলেছে মেসির।

এই দীর্ঘ যাত্রায় অসংখ্য ট্রফি ও অনন্য সব অর্জনে সমৃদ্ধ হয়েছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস। মেসির বিদায়কে স্মরণীয় করে রাখতে বিশেষ শ্রদ্ধার্ঘ্য ও আয়োজনের পরিকল্পনা করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

বেনিনের বিপক্ষে ম্যাচটি তাই মেসির জন্য একটি ঐতিহাসিক বিদায়ী রাতে রূপ নিতে যাচ্ছে। দেশের মাঠে শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামবেন আধুনিক আর্জেন্টাইন ফুটবলের অন্যতম বড় এই তারকা।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:   লিওনেল মেসি   মেসি   আর্জেন্টিনা   আর্জেন্টিনা ফুটবল   বেনিন   মেসির বিদায়   ফুটবল   এএফএ   আন্তর্জাতিক ফুটবল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close