শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঋণ আদায়ে দায়িত্ব পেলেন সোনালী ব্যাংকের ১২ হাজার কর্মকর্তা      ● তিস্তা প্রকল্পের সমীক্ষা শেষ, দ্রুত সুখবর পাবেন তিস্তাপাড়ের মানুষ      ● রাজশাহীতে আজহারীর মাহফিলে ৬৫ নারী পকেটমার আটক      ● সুন্দরবন রক্ষায় বনকর্মীদের স্মার্ট পেট্রোলিং ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ      ● রাজারহাটে ফুলের শিক্ষাবৃত্তি পরীক্ষা, অংশ নিল ১২ প্রতিষ্ঠানের ৪২৫ শিক্ষার্থী      ● ডেঙ্গু প্রতিরোধে ৭৫ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান      ● উৎসবমুখর আয়োজনে শেষ হলো ‘ইসাব ফায়ার ম্যারাথন’      ● ফরিদপুরে পাবনা জেলা দলিল লেখক সমিতির মাসিক সভা অনুষ্ঠিত      ● গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন শিক্ষামন্ত্রী      ● গোপালগঞ্জ ও গাজীপুরে আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী      ● লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম, সাশ্রয় ৭০ লাখ ডলার      ● সীমান্তের এপারে অপতৎপরতা চালাতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী      
ঋণ আদায়ে দায়িত্ব পেলেন সোনালী ব্যাংকের ১২ হাজার কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৪:১৯ পিএম

খেলাপি ঋণ আদায় জোরদার ও ব্যাংকের আর্থিক ভিত্তি সুদৃঢ় করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সোনালী ব্যাংক পিএলসি। ‘One Officer, One CL Recovery Goal – Making Sonali Strong and Whole’ শীর্ষক কর্মসূচির আওতায় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের ১২ হাজার ৯৬ জন কর্মকর্তাকে তাঁদের নিয়মিত দায়িত্বের পাশাপাশি রিলেশনশিপ অফিসার হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান ও ম্যানেজিং ডিরেক্টর মোঃ শওকত আলী খান। অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, জেনারেল ম্যানেজারবৃন্দসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। এছাড়া অনলাইনে সারাদেশে ব্যাংকের সকল কার্যালয় ও শাখা প্রধান অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে খেলাপি ঋণ আদায়ে রিলেশনশিপ অফিসারদের দায়িত্ব ও করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান।

এই কর্মসূচির আওতায় রিলেশনশিপ অফিসারগণ সাপ্তাহিক ছুটির দিনেও খেলাপি ঋণগ্রহীতা ও জামিনদারদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও সাক্ষাৎ করবেন। ঋণ আদায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি সার্বিক অগ্রগতি নিয়মিতভাবে প্রধান কার্যালয়ের  মনিটরিং সেল-কে অবহিত করবেন।

এ উদ্যোগের মাধ্যমে খেলাপি ঋণ আদায় কার্যক্রমে গতি আনা, ঋণঝুঁকি কমানো এবং সোনালী ব্যাংকের আর্থিক সক্ষমতা আরও শক্তিশালী করাই ব্যাংক কর্তৃপক্ষের লক্ষ্য।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  সোনালী ব্যাংক   খেলাপি ঋণ   ঋণ আদায়   রিলেশনশিপ অফিসার   ব্যাংকিং খাত   মোহাম্মদ মাহবুবুর রহমান   শওকত আলী খান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close