বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু      ● ৩২ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন বাবা অপারাজিথ      ● চকবাজারে বহুতল ভবনে আগুন      ● ফেনীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা      ● ত্রিশালে ইউটিউবে প্রশ্ন ফাঁস, অষ্টম শ্রেণির পরীক্ষা স্থগিত      ● দুটি কিডনিই বিকল, বাঁচতে চান সাংবাদিক এ রহমান মুকুল      ● পোয়ামুহুরী সীমান্তে শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিল বিজিবি      ● মোংলায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল      ● দস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে গাবুরায় খালি থালা-কলস নিয়ে নারীদের বিক্ষোভ      ● সখিপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ১০      ● আখাউড়ায় প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা      ● ‘দেশ থেকে বিশ্বে’ স্লোগানে বিসিক শিল্পমেলা শুরু ২৯ ডিসেম্বর       
৩২ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন বাবা অপারাজিথ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৮:১৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাত্র ৩২ বছর বয়সেই পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের সাবেক তামিলনাড়ু অধিনায়ক বাবা অপারাজিথ। ১৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনে এবার কোচিং পেশায় মনোযোগ দিতে চান তিনি। পাশাপাশি তামিল ভাষায় ক্রিকেট ধারাভাষ্যেও যুক্ত রয়েছেন এই অলরাউন্ডার। খবর এনডিটিভির। 

ঘরোয়া ক্রিকেটে তামিলনাড়ুর হয়ে দীর্ঘদিন খেলেছেন অপারাজিথ। ২০২৪-২৫ মৌসুমে পেশাদার ক্রিকেটার হিসেবে যোগ দেন কেরালা দলে। প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন ১০২টি ম্যাচ। তিন সংস্করণ মিলিয়ে তার নামের পাশে রয়েছে ২০টি সেঞ্চুরি।

তামিলনাড়ুর হয়ে তিনটি শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন অপারাজিথ। ২০১৭-১৮ মৌসুমে বিজয় হাজারে ট্রফি এবং ২০২০-২১ ও ২০২১-২২ মৌসুমে সৈয়দ মুস্তাক আলি ট্রফি জেতা দলের অংশ ছিলেন তিনি।

‘রোমাতেই ক্যারিয়ার শেষ করতে চাই’, অবসর নিয়ে বড় ইঙ্গিত দিবালার
তবে ক্রিকেটপ্রেমীদের কাছে অপারাজিথের পরিচিতি মূলত ২০১২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পারফরম্যান্সের কারণে। ভারতের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই অলরাউন্ডার। পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে ১৭১ রান করার পাশাপাশি অফ স্পিনে নিয়েছিলেন পাঁচটি উইকেট।

বিশেষ করে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। দুই দলের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন অপারাজিথ। তার অলরাউন্ড নৈপুণ্য ভারতের শিরোপা জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

২০১৫ সালে জায়গা পান ভারত ‘এ’ দলে। তবে সেখানে নিয়মিতভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি। আইপিএলেও চেন্নাই সুপার কিংস ও রাইজিং পুনে সুপারজায়ান্টসের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। যদিও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খুব বেশি খেলার সুযোগ পাননি।

খেলোয়াড়ি জীবন শেষ করলেও ক্রিকেটের সঙ্গেই থাকতে চান অপারাজিথ। ইতিমধ্যে তামিলনাড়ুর তরুণ ক্রিকেটারদের নিয়ে ব্যক্তিগতভাবে কাজ শুরু করেছেন তিনি। তার সঙ্গে কাজ করেছেন ব্যাটার ভিমল কুমার ও প্রদোষ রঞ্জন পলের মতো তরুণ ক্রিকেটাররা।

বিসিসিআইয়ের লেভেল-২ কোচিং সনদও রয়েছে তার। কোচিংয়ে পুরোপুরি মনোযোগ দিতে ২০২৬ সালের তামিলনাড়ু প্রিমিয়ার লিগ থেকেও নিজেকে সরিয়ে নেন তিনি। ওই আসরে চেপক সুপার গিলিজের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন অপারাজিথ।

১৫ বছরের বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের পর এবার নতুন ভূমিকায় পথচলা শুরু করতে যাচ্ছেন ভারতের এই সাবেক অলরাউন্ডার।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close