প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৪:০৬ পিএম

রাজশাহীতে ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে ঘিরে পকেটমারির উদ্দেশ্যে আসা ৬৫ নারীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (২৮ নভেম্বর) মাহফিলস্থলে অভিযান চালিয়ে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁদের আটক করেন।
আরএমপির মুখপাত্র ও ডিবির উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক নারীরা দেশের বিভিন্ন স্থান থেকে শুধু পকেট মারার উদ্দেশ্যেই রাজশাহীতে এসেছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে।
আয়োজকদের সূত্র জানায়, আজ বিকাল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে তাফসির মাহফিল শুরু হওয়ার কথা। মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান রাখবেন ড. মিজানুর রহমান আজহারী।
মাহফিলে সভাপতিত্ব করবেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। আয়োজকরা ধারণা করছেন, বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ মানুষ এই মাহফিলে আসতে পারেন।
স্বদেশ প্রতিদিন/এস পি