শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● তিস্তা প্রকল্পের সমীক্ষা শেষ, দ্রুত সুখবর পাবেন তিস্তাপাড়ের মানুষ      ● রাজশাহীতে আজহারীর মাহফিলে ৬৫ নারী পকেটমার আটক      ● সুন্দরবন রক্ষায় বনকর্মীদের স্মার্ট পেট্রোলিং ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ      ● রাজারহাটে ফুলের শিক্ষাবৃত্তি পরীক্ষা, অংশ নিল ১২ প্রতিষ্ঠানের ৪২৫ শিক্ষার্থী      ● ডেঙ্গু প্রতিরোধে ৭৫ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান      ● উৎসবমুখর আয়োজনে শেষ হলো ‘ইসাব ফায়ার ম্যারাথন’      ● ফরিদপুরে পাবনা জেলা দলিল লেখক সমিতির মাসিক সভা অনুষ্ঠিত      ● গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন শিক্ষামন্ত্রী      ● গোপালগঞ্জ ও গাজীপুরে আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী      ● লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম, সাশ্রয় ৭০ লাখ ডলার      ● সীমান্তের এপারে অপতৎপরতা চালাতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী      ● চৌমুহনীতে ৭০০ কোটি টাকা ব্যয়ে বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা      
তিস্তা প্রকল্পের সমীক্ষা শেষ, দ্রুত সুখবর পাবেন তিস্তাপাড়ের মানুষ
শাহীন আহমেদ, কুড়িগ্রাম
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৪:১১ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার চলাকালে দেশে ফেরেননি। এখন দেশে ফিরতে চাইলে ভারতের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাকে আসতে হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
তিনি বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী ও মাফিয়া দল। আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে তারা প্রমাণ করেছে, তাদের কোনো পরিবর্তন হয়নি এবং তারা শুধরাবে না। এছাড়াও তিনি বলেন, আন্তর্জাতিক নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার করে বাংলাদেশে মরুকরণ সৃষ্টি করা মেনে নেওয়া হবে না।

২৮ নভেম্বর শনিবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা প্রকল্পের সমীক্ষার কাজ শেষ করে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ প্রকল্প নিয়ে তিস্তাপাড়ের মানুষ দ্রুত সুখবর পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক মেজার জেনারেল (অব) আমসাআ আমিন (সাবেক রাষ্ট্রদূত), কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও দলীয় নেতাকর্মীরা।








স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  আসাদুল হাবিব দুলু   ত্রাণমন্ত্রী   কুড়িগ্রাম   তিস্তা মহাপরিকল্পনা   তিস্তা প্রকল্প   শেখ হাসিনা   আওয়ামী লীগ   বন্দি প্রত্যর্পণ চুক্তি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close