শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মোংলায় ১ হাজার পরিবারকে গরুর মাংস বিতরণ বাঙালী ফাউন্ডেশনের      ● ঋণ আদায়ে দায়িত্ব পেলেন সোনালী ব্যাংকের ১২ হাজার কর্মকর্তা      ● তিস্তা প্রকল্পের সমীক্ষা শেষ, দ্রুত সুখবর পাবেন তিস্তাপাড়ের মানুষ      ● রাজশাহীতে আজহারীর মাহফিলে ৬৫ নারী পকেটমার আটক      ● সুন্দরবন রক্ষায় বনকর্মীদের স্মার্ট পেট্রোলিং ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ      ● রাজারহাটে ফুলের শিক্ষাবৃত্তি পরীক্ষা, অংশ নিল ১২ প্রতিষ্ঠানের ৪২৫ শিক্ষার্থী      ● ডেঙ্গু প্রতিরোধে ৭৫ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান      ● উৎসবমুখর আয়োজনে শেষ হলো ‘ইসাব ফায়ার ম্যারাথন’      ● ফরিদপুরে পাবনা জেলা দলিল লেখক সমিতির মাসিক সভা অনুষ্ঠিত      ● গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন শিক্ষামন্ত্রী      ● গোপালগঞ্জ ও গাজীপুরে আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী      ● লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম, সাশ্রয় ৭০ লাখ ডলার      
মোংলায় ১ হাজার পরিবারকে গরুর মাংস বিতরণ বাঙালী ফাউন্ডেশনের
মাসুদ রানা, মোংলা
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৪:২৪ পিএম

বাগেরহাটের মোংলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির বাজারে অসহায় মানুষের প্রোটিনের/ আমিষের  চাহিদা মেটাতে বিশেষ উদ্যোগ নিয়েছে ‘বাঙালী ফাউন্ডেশন’। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামানের ব্যবস্থাপনায় মোংলা  পৌর শহরের ৪ টি ওয়ার্ডে আজ শনিবার  ১  হাজার  দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিনামূল্যে গরুর মাংস বিতরণ করা হয়েছে।

শনিবার বিকাল ৪ টায়  মোংলা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই মাংস বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

 অনুষ্ঠানটির মূল পৃষ্ঠপোষকতায় ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও বাঙালী ফাউন্ডেশনের উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান। তাঁর সার্বিক দিকনির্দেশনা ও ব্যবস্থাপনায় সুশৃঙ্খলভাবে এই কর্মসূচিটি সম্পন্ন হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কাতার, সৌদি আরব, মিশর ও তুরস্কসহ কয়েকটি মুসলিম দেশের সহযোগিতায় দেশজুড়ে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে বাঙালী ফাউন্ডেশন।

 দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই কঠিন সময়ে দরিদ্র মানুষের পুষ্টির চাহিদা পূরণ এবং তাদের মুখে হাসি ফোটানোই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।


মাংস পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সুবিধাবঞ্চিত বাসিন্দারা। তারা জানান, বর্তমান বাজারে মাংস কেনা তাদের মতো সাধারণ মানুষের জন্য কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে এই মাংস পেয়ে তারা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিতরণকালে অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি সামর্থ্যবান নাগরিকের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি বৈষম্যহীন ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমুখী কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার  ১ হাজার ৪০০ অসহায় ও  দুস্থ মানুষের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়েছিলো। 








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বাগেরহাট   মোংলা   বাঙালী ফাউন্ডেশন   গরুর মাংস বিতরণ   মানবিক সহায়তা   অসহায় পরিবার   অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close