শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাজশাহীতে আজহারীর মাহফিলে ৬৫ নারী পকেটমার আটক      ● সুন্দরবন রক্ষায় বনকর্মীদের স্মার্ট পেট্রোলিং ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ      ● রাজারহাটে ফুলের শিক্ষাবৃত্তি পরীক্ষা, অংশ নিল ১২ প্রতিষ্ঠানের ৪২৫ শিক্ষার্থী      ● ডেঙ্গু প্রতিরোধে ৭৫ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান      ● উৎসবমুখর আয়োজনে শেষ হলো ‘ইসাব ফায়ার ম্যারাথন’      ● ফরিদপুরে পাবনা জেলা দলিল লেখক সমিতির মাসিক সভা অনুষ্ঠিত      ● গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন শিক্ষামন্ত্রী      ● গোপালগঞ্জ ও গাজীপুরে আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী      ● লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম, সাশ্রয় ৭০ লাখ ডলার      ● সীমান্তের এপারে অপতৎপরতা চালাতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী      ● চৌমুহনীতে ৭০০ কোটি টাকা ব্যয়ে বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা      ● কালকিনিতে বিএনপি-নিষিদ্ধ আওয়ামী লীগের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ, আহত- ৬      
তেভেজের বিদায়ী ম্যাচে খেলবেন মেসি, অপেক্ষা রোনালদোর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ২:৫৪ পিএম

আর্জেন্টিনার সাবেক তারকা কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচে খেলবেন লিওনেল মেসি। আগামী ২০ ডিসেম্বর বুয়েনস এইরেসের লা বোমবোনেরা স্টেডিয়ামে ‘দ্য লাস্ট ড্যান্স’ নামে ম্যাচটির আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। তবে তেভেজের সাবেক সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদোর অংশগ্রহণ এখনো নিশ্চিত হয়নি। রোনালদো খেললে একই দলে মেসি ও তাঁকে দেখার সুযোগ পাবেন দর্শকেরা।

ম্যাচের আয়োজক কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির অংশগ্রহণ নিশ্চিত করে লিখেছে, ‘লিও মেসি, লা বোমবোনেরা তোমার অপেক্ষায়!’ ৪২ বছর বয়সী তেভেজ জাতীয় দলের হয়ে ৭৬ ম্যাচে ১৩ গোল করেছেন। ক্লাব ক্যারিয়ারে বোকা জুনিয়র্স, ওয়েস্ট হাম, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাসের হয়ে খেলেছেন। জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ, সিরি আ ও ক্লাব বিশ্বকাপ। ২০২২ সালের জুনে ৩৮ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন তিনি।

তেভেজের বিদায়ী ম্যাচের সম্ভাব্য খেলোয়াড়দের তালিকায় মেসি-রোনালদোর পাশাপাশি হুয়ান রোমান রিকেলমে, গ্যাব্রিয়েল বাতিস্তুতা, সার্জিও আগুয়েরো ও জিয়ানলুইজি বুফনের নাম রয়েছে। ম্যাচের আগে ১৮ ডিসেম্বর ফুয়ের্তে অ্যাপাচেতে ফুটবল আয়োজন এবং পরদিন খামারবাড়িতে মাতে, ওয়াইন ও আসাদো আ লা এস্তাকার আয়োজন করবেন তেভেজ। নিজের শৈশবের পরিবেশ ও আর্জেন্টিনার সংস্কৃতির সঙ্গে অতিথিদের পরিচয় করিয়ে দিতেই এ আয়োজন।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  কার্লোস তেভেজ   লিওনেল মেসি   ক্রিশ্চিয়ানো রোনালদো   আর্জেন্টিনা   ফুটবল   বিদায়ী ম্যাচ   লা বোমবোনেরা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close