বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● উইলিয়ামসনের কাঁধে নতুন দায়িত্ব, কোচ হয়ে ফিরছেন দক্ষিণ আফ্রিকার লিগে      ● বেগমগঞ্জে অগ্নিসন্ত্রাস ও নাশকতার অপচেষ্টার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ      ● বিদায়ী ভাষণে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, পার্লামেন্টেই পরালেন আংটি      ● মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার      ● ঢাকায় বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৩      ● ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪৯ নেতাকর্মী গ্রেপ্তার      ● ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীর মৃত্যু       ● পাংশায় গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন      ● ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু      ● ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু      ● অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির রিমান্ড শুনানি ৩০ নভেম্বর      ● সন্দ্বীপে পুকুরে হাত-মুখ ধুতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু      
উইলিয়ামসনের কাঁধে নতুন দায়িত্ব, কোচ হয়ে ফিরছেন দক্ষিণ আফ্রিকার লিগে
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:৩৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন এবার কোচের ভূমিকায়! দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০-এর ২০২৭ মৌসুমে ডারবানস সুপার জায়ান্টসের (ডিএসজি) প্রধান কোচ হতে যাচ্ছেন তিনি। দলটির বর্তমান কোচ ল্যান্স ক্লুজনারের জায়গায় দায়িত্ব নেবেন উইলিয়ামসন। 

২০২৩ সালে এসএ২০-এর প্রথম আসর থেকেই ডারবানস সুপার জায়ান্টসের সঙ্গে ছিলেন ক্লুজনার। তবে চার মৌসুমের মধ্যে তিনবারই লিগ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে তার অধীনে খেলা দলটিকে। ২০২৪ সালে রানার্সআপ হওয়াই ছিল তাদের সেরা সাফল্য। গত আসরে ১০ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জিতে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থেকে অভিযান শেষ করে ডারবান।

খেলোয়াড় হিসেবে ডারবানের হয়ে ২০২৫ ও ২০২৬ মৌসুমে খেলেছেন উইলিয়ামসন। ১৫ ম্যাচে করেছেন ৩৪৩ রান। ২০২৭ মৌসুমের জন্যও তাকে খেলোয়াড় হিসেবে ধরে রেখেছিল ফ্র্যাঞ্চাইজিটি। তবে এবার কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।

গত জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন উইলিয়ামসন। এরপর থেকেই ক্রিকেটে নতুন ভূমিকায় নিজেকে প্রস্তুত করছেন তিনি। গত বছরের অক্টোবরে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের স্ট্রাটেজিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন। এবার কোচিং ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে তার।

ডারবানের ক্রিকেট পরিচালক টম মুডির সঙ্গে কাজ করবেন উইলিয়ামসন। তবে কোচিং স্টাফের অন্য সদস্যদের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ফ্র্যাঞ্চাইজিটি।

২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে নিউজিল্যান্ডের অন্যতম সেরা ব্যাটার হয়ে ওঠেন উইলিয়ামসন। টেস্টে ১১০ ম্যাচে ৫৪.০৬ গড়ে তার সংগ্রহ ৯ হাজার ৫১৫ রান। নিউজিল্যান্ডের হয়ে টেস্টে সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। ওয়ানডেতে ১৭৫ ম্যাচে করেছেন ৭ হাজার ২৫৬ রান, যা দেশটির ব্যাটারদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ। আর ৯৩ টি-টোয়েন্টিতে তার রান ২ হাজার ৫৭৫, যা নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ।

চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলেছিলেন উইলিয়ামসন। সেটিই ছিল টি-টোয়েন্টি সংস্করণে তার সর্বশেষ উপস্থিতি।

আগামী ১৯ জানুয়ারি প্রিটোরিয়া ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৭ সালের এসএ২০ অভিযান শুরু করবে ডারবানস সুপার জায়ান্টস। নতুন কোচের অধীনে এবার শিরোপার অপেক্ষা ঘোচাতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close