বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ফিফায় সাইবার হামলা, ব্যক্তিগত ও বাণিজ্যিক তথ্য চুরি      ● এবার পিতৃত্বকালীন ছুটি চালু করল থালাপতি বিজয়ের সরকার      ● বরিশালে ঐতিহাসিক চরমোনাই মাহফিল শুরু আগামীকাল      ● আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী      ● কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আলোচনায় ডা. সোহেল      ● মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০      ● আবারও চোখ রাঙাচ্ছে করোনা, চীনসহ ১৮ দেশে ছড়িয়েছে নতুন ভ্যারিয়েন্ট      ● লেখাপড়ায় দুর্নীতি ও নকল চলবে না : শিক্ষামন্ত্রী      ● দেশে কখনো ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান এবং প্রত্যাবর্তন হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● খোলা বাজারে ১৩০ টাকা ছাড়াল ডলার      ● হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু      ● ৩২ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন বাবা অপারাজিথ      
ফিফায় সাইবার হামলা, ব্যক্তিগত ও বাণিজ্যিক তথ্য চুরি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৯:০২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অপরাধমূলক সাইবার হামলার শিকার হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এতে সংস্থাটির ব্যক্তিগত ও বাণিজ্যিক তথ্যের চুরি হয়েছে।

সূত্রের বরাতে ইএসপিএন জানিয়েছে, ফিফার সংরক্ষিত মোট তথ্যের ০.১ শতাংশেরও কম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এটি ফিফার নিজস্ব সিস্টেম বা প্রযুক্তির ব্যর্থতার কারণে ঘটেনি; বরং হ্যাকাররা কর্মীদের ছদ্মবেশ ধারণ করে ভেতরে ঢুকেছিল।

সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘অপরাধমূলক সাইবার হামলার শিকার হয়েছে ফিফা। এর ফলে ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যের একটি সীমিত অংশে অননুমোদিত প্রবেশ ঘটেছে।’ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করছে সংস্থাটি।

তথ্য চুরির দায় স্বীকার করেছে ‘হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব’ নামের একটি অনলাইন হ্যাকার গোষ্ঠী। গত সপ্তাহে তারা ফিফার কিছু নথির স্ক্রিনশট প্রকাশ করে। গোষ্ঠীটির দাবি, তারা ১২ গিগাবাইট তথ্য হাতিয়ে নিয়েছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close