বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মেসিকে ছাড়াই বলিভিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা      ● বাজেভাবে হারের পর বাংলাদেশের দল নির্বাচন নিয়ে প্রশ্ন      ● রাজাপুরে ১০ ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার      ● কেন্দুয়ায় সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটি স্থাপন কাজের উদ্বোধন করলেন: এমপি হিলালী      ● মতপ্রকাশের অধিকারকে সম্মান করা উচিত: মাহদী আমিন      ● ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ৯ উপজেলায় কমিটি চট্টগ্রাম দক্ষিণ বিএনপির      ● ‘অপারেশন ক্লিন হার্ট’ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী      ● আজকের স্বর্ণের দাম: ১ অক্টোবর ২০২৬      ● গ্রিড ব্যবহারে সর্বোচ্চ মাশুল ১ টাকা ৯০৯৭ পয়সা      ● গতির বাজারে পিছিয়ে প্রগতি      ● চুয়াডাঙ্গায় পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাপ পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ      ● পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ২২      
মেসিকে ছাড়াই বলিভিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ পিএম

লিওনেল মেসিকে ছাড়াই ২০২৬ বিশ্বকাপ-পরবর্তী প্রথম ম্যাচে দারুণ শুরু করেছে আর্জেন্টিনা। তরুণদের দাপটে বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়ে নতুন অধ্যায়ের সূচনা করেছে বিশ্বচ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোল করেন লাউতারো মার্তিনেজ, নিকো পাজ, ক্রিস্তিয়ান রোমেরো ও হোসে মানুয়েল লোপেজ।

ম্যাচের ১৯ মিনিটে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের পাস থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাউতারো। ১০ মিনিট পর পালাসিওসের পাস কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন নিকো পাজ। বিরতির পর ৫৪ মিনিটে গোল করেন অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো। জাতীয় দলের হয়ে প্রথমবার পূর্ণকালীন অধিনায়ক হিসেবে মাঠে নেমেই গোল পেলেন এই ডিফেন্ডার।

ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে মাঠে নেমে জাতীয় দলের হয়ে নিজের প্রথম গোলটি করেন হোসে মানুয়েল লোপেজ। ফলে ৪-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

মেসিকে ছাড়া আর্জেন্টিনার নতুন পথচলায় একাধিক তরুণ খেলোয়াড় নিজেদের সামর্থ্যের জানান দিয়েছেন। তবে জাতীয় দলের হয়ে মেসির বিদায়ী ম্যাচ এখনও বাকি। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে আর্জেন্টাইন মহাতারকার।





স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  আর্জেন্টিনা   বলিভিয়া   লিওনেল মেসি   লাউতারো মার্তিনেজ   নিকো পাজ   ক্রিস্তিয়ান রোমেরো   হোসে মানুয়েল লোপেজ   ফুটবল   আর্জেন্টিনা ফুটবল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close