সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      ● নারীদের চাকরির বিষয়ে ইসলামের বিধান কী?      ● মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ      ● ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: ইউজিসি চেয়ারম্যান      ● শিক্ষকদের নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল ৯ বছরের আদিবের      ● চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ      ● ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’: রিজভী      ● ওয়াইওমিংয়ে ১৭ বিলিয়ন ডলারে ডেটা সেন্টার বানাচ্ছে গুগল      ● এআই যুগে নেটওয়ার্ক নিরাপত্তায় নতুন প্রযুক্তি আনল সফোস      ● হাতের ব্যথায় যেসব লক্ষণ অবহেলা করবেন না      ● পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব      ● আজ বিশ্ব এতিম শিশু দিবস      
ন্যায়বিচার নিশ্চিতে আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব আদালতকে সহযোগিতা করা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৮ পিএম

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা, সততা ও দায়িত্বশীলতা আরও জোরদার করতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ঢাকার একটি হোটেলে ‘অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের প্রসিকিউটরিয়াল নৈতিকতার নীতি ও অনুশীলন জোরদারকরণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধন করা হয়।

১৮ ও ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এ কর্মশালার আয়োজন করেছে জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) দক্ষিণ এশিয়া আঞ্চলিক কার্যালয়। এতে সহযোগিতা করছে ইউএনডিপি বাংলাদেশ। কর্মশালায় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ১৬০ জন আইন কর্মকর্তা অংশ নিচ্ছেন।

প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো আইন কর্মকর্তাদের পেশাগত সততা, স্বাধীনতা, মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি অঙ্গীকার আরও সুদৃঢ় করা।

উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, রাষ্ট্রের আইন কর্মকর্তাদের দায়িত্ব শুধু মামলা পরিচালনা বা জয়লাভের মধ্যে সীমাবদ্ধ নয়। ন্যায়বিচার নিশ্চিত করতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই তাঁদের অন্যতম প্রধান দায়িত্ব।

তিনি বলেন, দুর্নীতি, ঘুষ, দায়িত্বে অবহেলা, নথি গোপন করা কিংবা বিচারপ্রক্রিয়ায় অনৈতিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে শূন্য সহনশীলতা বজায় রাখতে হবে। এসব অনৈতিক কর্মকাণ্ডের কোনো স্থান অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে থাকবে না।

আইন কর্মকর্তাদের সততা, স্বাধীনতা, মানবিক মর্যাদা ও সমতার ভিত্তিতে ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

কর্মশালায় প্রশিক্ষক ও বিশেষজ্ঞ প্যানেলে রয়েছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, থাইল্যান্ডের প্রসিকিউটর ওয়ারানথর্ন ওয়ানিচথাওয়ার্ন এবং মালদ্বীপের প্রসিকিউটর মারিয়াম সিমহা মুস্তফা রাশিদ।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনওডিসি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রতিনিধি ক্রিশ্চিয়ান ভলজ বলেন, ফৌজদারি বিচারব্যবস্থায় প্রসিকিউটরদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের দৃঢ়তা ও সংযমের সঙ্গে দায়িত্ব পালন করতে হয়। পাশাপাশি ব্যক্তিগত ও পেশাগত জীবনে উচ্চ মানের সততা বজায় রাখার পাশাপাশি আইন ও আইনি ব্যবস্থার পরিবর্তন সম্পর্কেও নিয়মিত হালনাগাদ থাকার প্রয়োজন রয়েছে।

জনমত, গণমাধ্যম বা রাজনৈতিক চাপের বাইরে থেকে জনস্বার্থ বিবেচনায় দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে কোনো অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হলে মামলা শুরু বা চালিয়ে না নেওয়া এবং আসামির পক্ষে যায় এমন প্রমাণও বিবেচনায় নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। বেআইনিভাবে সংগৃহীত প্রমাণ ব্যবহার না করার বিষয়েও গুরুত্ব দেন তিনি।

ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, বিচারব্যবস্থার কেন্দ্রে মানুষকে রাখতে হবে। ন্যায়বিচার শুধু আইন, আদালত, প্রক্রিয়া বা সাজা নিয়ে নয়; এর সঙ্গে মানুষের জীবন ও মর্যাদার বিষয়ও সরাসরি যুক্ত।

দুই দিনের কর্মশালায় প্রসিকিউটরদের নৈতিকতা, গ্রেপ্তার ও রিমান্ডের ক্ষেত্রে আইনি সুরক্ষা, সাক্ষ্য-প্রমাণের নির্ভরযোগ্যতা, ভুক্তভোগী ও সাক্ষীর সুরক্ষা এবং পুলিশ-প্রসিকিউশন সমন্বয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে।




স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  #ন্যায়বিচার #আইনকর্মকর্তা #অ্যাটর্নিজেনারেল #রুহুলকুদ্দুসকাজল #আইনেরশাসন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close