সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আজ বিশ্ব এতিম শিশু দিবস      ● সদস্যকল্যাণে অবকাঠামো উন্নয়নে জোর আনসার-ভিডিপি মহাপরিচালকের      ● শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর      ● এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে বিচারকের মানহানির মামলার আবেদন      ● ৭ হাজার রানে ব্র্যাডম্যানকে ছাড়ালেন মুশফিক      ● পোল্যান্ডে ছয়জনকে হত্যার সন্দেহভাজনের মৃত্যু      ● বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না: হুমায়ুন কবির      ● শেখ হাসিনাকে ‘খাঁচায়’ আসার আমন্ত্রণ আসিফের      ● আইনজীবী প্রতিষ্ঠানের ই-মেইলে পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা      ● শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে আবেদনের সত্যতা খতিয়ে দেখছে সরকার      ● শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● জামালপুরে তরুণীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা      
আজ বিশ্ব এতিম শিশু দিবস
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:০৪ পিএম

আজ ৯ নভেম্বর, সোমবার বিশ্ব এতিম শিশু দিবস। বিশ্বের এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার, সুরক্ষা, শিক্ষা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছর নভেম্বর মাসের দ্বিতীয় সোমবার দিবসটি পালন করা হয়। এবারের প্রতিপাদ্য ‘এতিমদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’। দিবসটির লক্ষ্য এতিম শিশুদের মৌলিক অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং তাদের জন্য নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গড়ে তোলা।

এতিম শিশুদের শিক্ষা, চিকিৎসা, নিরাপদ আশ্রয়, পুষ্টিকর খাবার, পোশাক ও শিক্ষাসামগ্রী নিশ্চিত করার পাশাপাশি কারিগরি শিক্ষা ও ভাষা দক্ষতা অর্জনের মতো উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশেও সরকারি-বেসরকারি পর্যায়ে এতিম শিশুদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম রয়েছে। সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, এতিমদের দায়িত্ব সরকারের। এ দায়িত্ব পালনে সরকার সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করছে। পাশাপাশি এতিম ও দুস্থ মানুষের কল্যাণে সমাজের বিত্তশালী ব্যক্তিদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এদিকে ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় কিস্তিতে দেশের বেসরকারি এতিমখানার শিশুদের জন্য ১৪০ কোটি ১১ লাখ ৮ হাজার টাকা সরকারি ভাতা বরাদ্দ দেওয়া হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদনে দেশের ৬৪ জেলার ৪ হাজার ২০৯টি বেসরকারি এতিমখানার ১ লাখ ১৬ হাজার ৭৫৯ শিশুর জন্য এ অর্থ মঞ্জুর করা হয়েছে। দিবসটি উপলক্ষে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠা এবং জীবনমান উন্নয়নে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  বিশ্ব এতিম শিশু দিবস   এতিম শিশু   শিশু অধিকার   সমাজকল্যাণ মন্ত্রণালয়   ডা. এ জেড এম জাহিদ হোসেন   সরকারি ভাতা   শিশু কল্যাণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close