মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ      ● তাহসিফ হত্যা: দীপের জিজ্ঞাসাবাদে মিলল গুরুত্বপূর্ণ তথ্য      ● ব্রহ্মপুত্রের ভাঙন ঝুঁকিতে জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক      ● জাজিরার নাওডোবায় মৃত ব্যক্তির নামে দলিল সৃজন করে হয়রানির অভিযোগ      ● পবিত্র ওমরাহ পালনে আনসার-ভিডিপির ২০২৬ কাফেলার আনুষ্ঠানিক শুভযাত্রা      ● ঢাকার রাস্তায় শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু      ● সিংড়ায় চলনবিল সংরক্ষণে মতবিনিময় সভা      ● আদালত চত্বর থেকে আ.লীগ নেতা রাসেল গ্রেপ্তার      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু      ● অপহৃত হৃদয়ন আনসারী ১০ দিন পর উদ্ধার      ● ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন হোসনে আরা হায়দার কোরাইশী ট্রাস্ট বৃত্তি      ● শিল্পাঞ্চলে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি      
শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৫:০৩ পিএম

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের মামলায় আলোচিত অভিভাবক শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রুমির আগাম জামিনের আবেদনের শুনানি হয়। তাঁর পক্ষে গত ২৬ অক্টোবর আবেদনটি করা হয়েছিল। আইনজীবী অ্যাডভোকেট বেল্লাল হোসাইন আদেশের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। শুনানিতে আরও অংশ নেন আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও এইচ এম রুহুল আমিন মোল্লা।

এর আগে শিশুটিকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে টঙ্গীর একটি মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগে শাহজালাল রুমির বিরুদ্ধে মামলা হয়। এ ঘটনায় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়। আইনজীবী বেল্লাল হোসাইন জানিয়েছেন, আদালতের আদেশ পর্যালোচনা করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  শাহজালাল রুমি   হাইকোর্ট   টঙ্গী   গাজীপুর   মাদ্রাসায় হামলা   আগাম জামিন   আদালত   আত্মসমর্পণ নির্দেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close